ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৭:০৮

দেশের কৃষির কথা চিন্তা করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা ১ মে থেকে গ্যাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে ওপর বক্তব্য দিতে গিয়ে জ্বালানী মন্ত্রী বলেন, ২০১৬ সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে। প্রেসার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ-গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিতে লাইন আছে সেসব জায়গায় প্রেসার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেজন্য আমরা এখন শুধু উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনোরকম অনুসন্ধান করে নাই। আমরা এই দুই মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুষ্ঠান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেসব জায়গায় আমরা কানেকশন দিতে পারব। প্রেশারও দিতে পারব।

জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিগত সরকার এই সেক্টরটাকে বিল পাস করে পুরো সেক্টরটাকে আমদানি নির্ভর করে দিয়েছে। বিশাল অংকের বকেয়া রেখে গেছে। এর মাঝে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে, আমাদের দেশীয় গ্যাস কূপ যেগুলো পরিতক্ত হয়ে গেছে, তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে, সেগুলাকে উত্তোলন করে আমাদের ডমোস্টিক চাহিদা মেটানো চেষ্টা করব।

সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন গত ১৫ বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই। বাপেক্সকে শক্তিশালী করাও হয় নাই। কিন্তু সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের ১১ কিলোমিটার এলাকায় নয়টি স্থানে ২৭টা কূপ আছে। এর মধ্যে ২২টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। এইসব কূপ থেকে দৈনিক গড় ৩৩৩.৫৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে, এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে।

তিনি আরও বলেন, এই মাসের ১৯ তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর কূপ অনুসন্ধানের নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে। যা থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। ৫.৬ কিলোমিটার গভীর কূপটি খননে প্রায় সাত মাস সময় লাগবে। এটি দেশের জ্বালানি সংকট মোকাবিলায় একটি বড় ভূমিকা রাখবে।

রুমিন ফারহানা বলেন, আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে, সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয় তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাতে পারি।

জবাবে মন্ত্রী বলেন, সংসদ সদস্য রুমিন ফারহানাকে একটা সুখবর দিতে চাই, যদিও বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরও দেশের কৃষির কথা চিন্তা করে আমরা এক তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আমার বার্তা/এমই

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

চলমান তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, তার জন্য জাতীয় সংসদে

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

সারাদেশে বেসরকারি বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭ হাজার ২২৭টি শূন্য পদের তালিকা সংগ্রহ করা হয়েছে বলে

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

জ্বালানিসংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। তারা বলছে, আজ বৃহস্পতিবার

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের কৃষি খাতে সেচ ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে এবং শহর ও গ্রামের বৈষম্য দূর করতে রাজধানী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বন্ধ ৬ পাটকল এ বছরই বেসরকারি খাতে লিজ দেবে সরকার: পাটমন্ত্রী