ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১১:০৭

অবৈধভাবে মানবপাচারের অভিযোগে প্রথমবারের বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটিশ সরকার। গত ৫ মে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারও বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানটির নাম ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড।

অবৈধভাবে মানবপাচারের দায়ে যুক্তরাজ্য সরকার এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান কে নিষেধাজ্ঞা দিল। যুক্তরাজ‍্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা–২০২৫ অনুযায়ী এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানটির মালিকের কোনো সম্পদ থাকলে তাও জব্দের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে দেয়া ঘোষণায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ‘গ্লোবাল ইরেগুলার মাইগ্রেশন অ্যান্ড ট্র্যাফিকিং ইন পারসন্স স্যাংশনস রেগুলেশনস ২০২৫’—এর অধীনে মানবপাচারে জড়িত ছিল। বিশেষভাবে, ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড প্রতারণার মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের নিয়োগে নিযুক্ত ছিল এবং তারপর তাদের শোষণ করেছে।

কুপার আরও বলেন, এই প্রতিষ্ঠানটি রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের পদের বিজ্ঞাপন দিয়েছিল, কিন্তু বাংলাদেশি নাগরিকরা রাশিয়ায় পৌঁছানোর পর তাদের জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সম্মুখ সমরে লড়াই করতে বাধ্য করা হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিকস ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে দেশে প্রায় ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সক্রিয় সম্পৃক্ততা ও সহায়তা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা