ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

আমার বার্তা অনলাইন:
২৫ মে ২০২৬, ১৩:০৫

দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬–এ প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। এখন থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রী এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

ডিএমটিসিএল জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এর আগে বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে এবং প্রতিবন্ধী অথবা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা ১৫ শতাংশ ছাড়ে মেট্রোরেলে যাতায়াতের সুবিধা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবন্ধী যাত্রীদের ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এ সুবিধা পাবেন। আর প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

তবে এ সুবিধা শুধু একক যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। একজন যাত্রী একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একবারে একটি রেয়াতকৃত টিকিট কিনতে পারবেন। রেয়াতকৃত টিকিট অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএল আরও জানায়, যাত্রীদের তথ্য, ফিঙ্গারপ্রিন্ট ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট সফটওয়্যার বা অ্যাপে সংরক্ষণ করা হবে। সফল নিবন্ধনের পর যাত্রীকে একটি ইউনিক আইডি দেওয়া হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তা (এসএমএস) পাঠানো হবে। রেয়াতপ্রাপ্ত যাত্রীদের টিকিট গ্রহণে অগ্রাধিকার সুবিধাও দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে এমআরটি লাইন-৬ উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে এবং সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে মেট্রোরেল চলাচল করছে। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করছেন।

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’ শুরু হয়েছে

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

উৎপাদন সক্রিয় থাকা পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বোনাস পরিশোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান সরকারের তিন মাস

যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও

অতিরিক্ত ভাড়ার কারণে সড়কে ‘মৃত্যুর মিছিল’: যাত্রী কল্যাণ সমিতি

বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২

ইরান চুক্তির ‘কাছাকাছি’ আসায় তেলের দাম ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু

র‌্যাব ক্যাম্পের দেয়াল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল

সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টির দাপট

ডুলির সহকারী বিদেশি কোচও এসেছেন

চট্টগ্রামে ২ লাখ টাকা মূল্যের জ্বালানি তেল ও লুবওয়েল জব্দ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

দেশের বিভিন্ন নদীবন্দরে ২ ও ১ নম্বর সতর্ক সংকেত

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি

ঈদের আগে ভরিতে ২১৫৮ টাকা বাড়লো স্বর্ণের দাম

সরিয়ে দেওয়া হলো ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে

কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ট্রেন বিলম্বে যাত্রী ভোগান্তি