ই-পেপার বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে চায় বাংলাদেশ-সুইজারল্যান্ড

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৭:৫৬

দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও নিবিড় করতে এবং ব্যবসা-বাণিজ্যের জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি করতে চায় বাংলাদেশ ও সুইজারল্যান্ড। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাজনৈতিক পরামর্শের ষষ্ঠ রাউন্ড আলোচনায় এ বিষ‌য়ে একমত হ‌য়ে‌ছে উভয়পক্ষ।

বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বৈঠ‌কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম এবং সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্সের সহকারী পররাষ্ট্র সচিব ও এশিয়া প্যাসিফিক বিভাগের প্রধান রাষ্ট্রদূত মার্কাস লিটনার নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত হয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বৈচিত্র্যময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলোতে আরও সহযোগিতার পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারত্ব, দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা এবং প্রযুক্তি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ উদীয়মান ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বাংলাদেশে সুইস বিনিয়োগকারীদের শক্তিশালী উপস্থিতির কারণে উভয় পক্ষ বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপক্ষীয় সম্পর্কের মূল স্তম্ভ হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্বকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাজারে প্রবেশাধিকার অব্যাহত রাখা এবং সুইস বিনিয়োগ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে।

উভয়পক্ষ অভিন্ন মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা এবং রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী ও টেকসই আন্তর্জাতিক মনোযোগের প্রয়োজনীয়তাসহ তাদের নিজ নিজ অগ্রাধিকারের বিষয়ে মতবিনিময় করেছে।

এ ছাড়া, উভয়পক্ষ জাতিসংঘ ও আন্তর্জাতিক জেনেভায় সহযোগিতাসহ বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদার করার পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে।

পরে রাষ্ট্রদূত মার্কাস লিটনার ও সুইস প্রতিনিধি দল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আমার বার্তা/এমই

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব আনিসুর

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটের লাগেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। আজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের নবযাত্রায় জনগণের আস্থা অর্জন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে সংসদ সদস্যদের জন্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগ নিয়ে যা জানাল বিমান কর্তৃপক্ষ

চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

সরাইলে মাদকবিরোধী সভায় মামলার আসামি, জানতেন না ওসি

নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয় ফাইনালে বাংলাদেশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে নারী ও দুই শিশুর লাশ

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার: বিএনপির মিডিয়া সেল

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএমএফের কাছে নতুনভাবে আর্থিক সহায়তা চাইল বাংলাদেশ

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম শিপইয়ার্ডে ৬০ কোটি টাকার আমদানি করা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা

আগামী ১৪ জুন কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী: পানি সম্পদ মন্ত্রী

রাতের মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

হাদি হত্যার বিচার দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ, নতুন কর্মসূচি ঘোষণা

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, ডিম নিক্ষেপের অভিযোগ

পাইকারিতে ১৯.৮৫, গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ল বিদ্যুতের দাম