ই-পেপার সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১২:৪৭

বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি থাকলেও বিগত সরকারের নীতির কারণে দেশের মানুষ সেই সুফল ভোগ করতে পারেনি বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ‘এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, অফশোরগুলোতে কূপ অনুসন্ধান, খনিজ সম্পদ চিহ্নিতকরণ, এবং পরবর্তীতে উত্তোলন।’

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আজ সোমবার রাজধানী ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না—নিশ্চিত, কিন্তু আমরা সেটার সৎ ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি, আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্রাঞ্চল পেলাম এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র মেনে নিলো। ভারত, বার্মা সেখানে অনুসন্ধান করেছে। প্রাকৃতিক সম্পদ পেয়েছে, উত্তোলনও করেছে। কিন্তু আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে আমাদের যে সম্ভাবনা আছে, তা প্রতিষ্ঠিত হয়নি। সেই সুফল আমরা পাইনি।’

তিনি বলেন, ‘আমাদের বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। নেভিগেশন, নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে যদিও আন্তর্জাতিক বিশ্বের চেয়ে আমরা পিছিয়ে আছি, স্বীকার করতে অসুবিধা নেই। কিন্তু আমরা করছি, আমাদের সামর্থ্য মতো করছি এবং সেটাকে আরও বিস্তৃত করতে চাই।’

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের একটা প্রাকৃতিক নিয়ামত আছে, আশীর্বাদ—প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ। আমরা যদি একে সচল রাখতে পারি, উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, মনোরম, নিরাপদ ও সাশ্রয়ী করতে পারি এবং সে ক্ষেত্রেও হাইডোগ্রাফি আমার বিশ্বাস একটা জোরালো ভূমিকা রাখছে এবং আরও রাখার প্রয়োজন রয়েছে।’

‘বিশ্ব হাইডোগ্রাফি দিবস আমাদের এই শিক্ষা দিক যে, আমাদের সম্ভাবনাগুলো আমরা চিহ্নিত করতে জানবো এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবো। সেটি যদি হয়, তাহলে এই দিবস আয়োজন হবে সার্থক,’ যোগ করেন তিনি।

আমার বার্তা /জেএইচ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সবসময় তৎপর থাকবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী

ইলিশের উৎপাদন ও আকার দুটোই কমছে, সাগরে নজরদারির তাগিদ

ইলিশের মোট উৎপাদন এবং এর গড় আকার—দুটোই আশঙ্কাজনকভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, মালয়েশিয়া থেকে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য। বাণিজ্য সম্প্রসারণসহ

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

বিএনপির প্রতিনিধি হিসেবে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলিশের উৎপাদন ও আকার দুটোই কমছে, সাগরে নজরদারির তাগিদ

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত দুই দেশের সরকারপ্রধান: মাহদী আমিন

ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে অবৈধ মাটি উত্তোলনকালে ২ ড্রেজার ও বাল্কহেড জব্দ

২০২৭ সালের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি করবে বাংলাদেশ-মালয়েশিয়া

‘আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রেখেছে’

আ.লীগ আমলে গুম-খুনের বিচার দাবিতে কাল ঢাকায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী, পরিবারের কাছে মুক্তিপণ দাবি

জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় এমপি মান্নানের ছেলেকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ

পূবাইলে বর্ষাকালে ড্রেন নির্মাণের নামে কোটি টাকার সড়কের বেহাল দশা!

জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে হারবাল-হোমিওপ্যাথিক

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান