ই-পেপার মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

আমার বার্তা অনলাইন:
০৭ জুলাই ২০২৬, ১৫:০৭

বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।

মঙ্গলবার (৭ জুলাই) হাইওয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দায়িত্ব গ্রহণের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক আহমেদ ১৯৭১ সালের ২৯ জুলাই বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ফোর্সেস হেডকোয়ার্টার্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশাসনিক দক্ষতা, অপারেশনাল নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়নে তিনি দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। গত ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পান।

কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছেন। ভারত, চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।

আমার বার্তা/এমই

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। টার্মিনালটি সরিয়ে

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এড়াতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিদেশে অর্থ পাচার, রাজস্ব ফাঁকি এবং করের আওতার বাইরে বিপুল পরিমাণ অর্থ থেকে যাওয়ার কারণে

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির নিচে রেললাইন, আটকে আছে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’

সায়েদাবাদ টার্মিনালকে ৪ মাসে কাঁচপুরে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে ৪৪ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ

চিকিৎসকের কাছে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-শিশুর

ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়াই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তের ঘোষণা

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন বিরোধীদলীয় নেতা

ডিএসসিসিতে ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু, দ্রুত মিলবে বর্জ্য সমস্যার সমাধান

আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিতে বিমসটেককে গুরুত্ব দেয় বাংলাদেশ

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারেনি তিন ফ্লাইট, যাত্রায় দেরি

অকালেই চলে গেলেন আফগানিস্তানের পেসার শাপুর জাদরান

খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের একাধিক স্থানে হাঁটুপানি, বন্ধ যানবাহন চলাচল

বাকৃবিতে নবগঠিত ভেটেরিনারি স্কুলের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউক্রেনে রুশ বাহিনীর বড় হামলায় কমপক্ষে ২৮ জন নিহত

শিশু অপহরণের পর হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশে উৎপাদিত ক্যান্সারের ওষুধ কিনতে আগ্রহী কয়েকটি দেশ

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে যোগ দিলেন ফারুক আহমেদ

তরুণদের স্বাস্থ্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান