ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ১৪:২৬
হজ্জ ক্যাম্প পরিদর্শনে প্রবাসীকল্যাণমন্ত্রী /ছবি: সংগৃহীত

বিদেশে গমনেচ্ছু প্রবাসীদের জরুরি প্রয়োজনে অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনার হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে এ ঘোষণা দেন তিনি। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে, ধর্মমন্ত্রীর প্রস্তাবে এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে বলে এ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত “ওয়েজ আর্নার্স সেন্টার”-এ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে যেকোনো সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে। এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ “ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড”।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন মুহূর্তে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।’

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমার বার্তা/এমই

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ বছর কিংবা ২০ বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, সেই স্বপ্ন

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা

১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবে না

একরামুল হত্যা: হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ওসমান হাদি হত্যা মামলা: হাইকোর্টে ফয়সালের স্ত্রীর জামিন নাকচ

ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিখ্যাত যে কারণে

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

ভারতের ককরোচ পার্টি কি পুরোদমে রাজনীতিতে নামছে? মুখ খুললেন নেতারা

কাদেরসহ শীর্ষ ৭ নেতার মামলায় সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক আশরাফ কায়সার

দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর