ই-পেপার সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১৩:০২

চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আসছে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ। এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নির্ধারিত হারে মাসিক সম্মানী পাবেন। তবে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভেদে সম্মানীর জন্য মসজিদ নির্বাচনের সংখ্যা নির্ধারণ করা হয়েছে আলাদাভাবে।

সোমবার (১০ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানীর জন্য দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। একইভাবে পৌরসভাগুলোর শ্রেণিভেদে মসজিদ নির্বাচনের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে।

‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি করে মসজিদ নির্বাচন করা হবে। ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত হবে তিনটি মসজিদ। আর ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে।

এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ নির্বাচন করা হবে।

নির্বাচিত মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। মুয়াজ্জিন পাবেন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা করে। সম্মানীর অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে পাঠানো হবে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আসছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে।

এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন। মসজিদের পাশাপাশি মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্যও প্রতিষ্ঠান নির্বাচনের পৃথক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেওয়ার জন্য বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় এ সুবিধার আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত মোট ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো সম্মানী দেওয়া হয়।

ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন বলেছেন, ফলাফল ভালো করুক, খারাপ করুক,

সৌদিতে আগুনে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি।

চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ

বিদ্যুৎ সংকট চরমে, লোডশেডিং ছাড়াল ৩৬০০ মেগাওয়াট

গত কয়েকদিন বাংলাদেশে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করেছে। এরইমধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন

৩ মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে মমতা

আসিয়ান ঢাকা কমিটি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত 

ময়মনসিংহে ১০ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৪টিতে পাস করেননি কেউ

ফলাফল ভালো করুক, খারাপ করুক, সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাব

মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ

জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের

এসএসসিতে মানবিকের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

সৌদিতে আগুনে ২ সন্তান হারিয়ে দিশেহারা পরিবার

হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট, ছবি-ভিডিও ফিরে পাবেন যেভাবে

চুলের আগা ফেটে যাচ্ছে? যে ভুলগুলো করা যাবে না

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না

রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেলো ৬ হাজার ১৭৬ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল: কোন বোর্ডে পাসের হার কত

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, জিপিএ-৫ পেল ৩৯৫১ জন

পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার চট্টগ্রামে, বেড়েছে অকৃতকার্য