ই-পেপার সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

আজ ঢাকায় ভারতের ১৮ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দল

আমার বার্তা অনলাইন:
১৭ আগস্ট ২০২৬, ১২:৩৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ১৭ আগস্ট ঢাকায় আসছে। প্রতিনিধি দলটি আগামী ১৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিনিধি দলের সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে।

গত দুই বছরে উভয় দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দলের ঢাকা সফরকে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরকালে প্রতিনিধি দলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক কর্মকর্তা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ভারতের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকছেন এই দলে। এর মধ্যে রয়েছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা।

বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। এর মধ্যে বাংলাদেশ ভারত থেকে যে পরিমাণ পণ্য আমদানি করে, তার তুলনায় দেশটিতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার।

কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলছে, দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সংগঠনটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায়।

ভারতীয় ব্যবসায়ী সংগঠনটির মতে, অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি। বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের পরিমাণ আরও উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

ব্যবসায়ী প্রতিনিধি দলের এই সফরে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগের নতুন সুযোগ, বাজারে প্রবেশের বাধা, সীমান্ত অবকাঠামো এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ

মাছ উৎপাদনে মান কঠোরভাবে নিশ্চিত করে রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা এ সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ

সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ, সমস্যা চিহ্নিত করেছি: শিক্ষামন্ত্রী

মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির সাম্রাজ্য: ‘সাব-রেজিস্টার’কে বানানো হয় জখন ‘সব রেজিস্টার’!

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রুহুল কবির রিজভী

বাংলাদেশের কাছে হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া দল

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন

মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার

ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

নরসিংদী জেল পালানো জঙ্গি ‘জুয়েল ওস্তাদ’ বোমাসহ গ্রেপ্তার

জার্মানির দিকে এগোচ্ছে বেলজিয়ামের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল

ঢাবির ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ে ভূমিধসের সতর্কতা

মালয়েশিয়ায় আশ্রয় নিতে গিয়ে নতুন আতঙ্কে রোহিঙ্গারা

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রশংসায় ট্রাম্প, নিজেরাই নিজেদের রক্ষা করবে

জাল পুলিশ ক্লিয়ারেন্সের সঙ্গে নকল ওয়েবসাইট, চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি

সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

জনআস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজির