ই-পেপার রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭
আপডেট  : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

রোহিঙ্গা সংকট সমাধানে যত দেরি হবে, দেশের সার্বিক নিরাপত্তা ও মানবিক সংকট তত গভীর হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ—বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ সতর্কবার্তা দেন।

রোহিঙ্গা সংকটের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রত্যাবাসনের কৌশল নির্ধারণে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে ফিরিয়ে নিতে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সংকট ঝুলে থাকায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের অপরাধ ও নিরাপত্তাঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, ক্যাম্পগুলোতে নারীর প্রতি সহিংসতা ও মাদক চোরাচালানের মতো অপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। এর প্রভাব শুধু ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও সার্বিক নিরাপত্তার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সমস্যা হিসেবে দেখছে না; জাতীয় নিরাপত্তার দিক থেকেও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই কেবল মানবিক সহায়তা অব্যাহত রেখে সংকটকে দীর্ঘস্থায়ী না করে এর স্থায়ী ও টেকসই সমাধানের দিকে এগিয়ে যেতে হবে।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর জন্য রাখাইনে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক মহলের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও জোরদার করতে হবে।

গোলটেবিল আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাঝুঁকি, মানবিক চ্যালেঞ্জ এবং প্রত্যাবাসনের সম্ভাব্য কৌশল নিয়ে আলোচনা হয়। বক্তারা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী ও মাগুরার ২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী বলেছেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ রেখে যেতে

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

নির্বাচনি ইশতেহারের আলোকে তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশের স্বাস্থ্য খাতের শূন্য পদগুলো

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের প্রায় একজন উচ্চ রক্তচাপ ও উদ্বেগ-বিষণ্নতার মতো মানসিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭

কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: সালাউদ্দিন আহমেদ

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার

দেশে প্রতি ১০ জনে ১ জন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন

এনবিআর সংস্কার আন্দোলন, ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

মাজারের খাদেম হত্যা : ৫ জন খালাস, দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রী কটূক্তি, তদন্তে মিলল ভিন্ন তথ্য

ভিয়েতনামের রাষ্ট্রপ‌তির সঙ্গে বাংলাদে‌শের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে

সিলেটে অন্তঃসত্ত্বা নারী ও চার বছরের শিশু কন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অবৈধ অর্থ লুকাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালকের আবাসন ব্যবসা!

লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন

প্রতারণার মামলায় হাইকোর্টে বিদিশার জামিন

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

মিশরে মাদক মামলায় জনপ্রিয় টিভি উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড