ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৩

সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের কারণে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের দ্রুত পুনর্বাসন, মাসিক সহায়তা ভাতা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে বলা হয়, পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের ও পরিবারের আর্থিক নিরাপত্তার জন্য মাসিক ১৫-২০ হাজার টাকা প্রবাসী সহায়তা ভাতা দিতে হবে।

কোনো কারণে ক্ষতিগ্রস্তদের আবার সংযুক্ত আরব আমিরাতে পাঠানো সম্ভব না হলে সরকারের উদ্যোগে উপযুক্ত অন্য দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। বিকল্প দেশে পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা ভাতা অব্যাহত রাখার কথাও বলা হয়।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে—সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা করে ভিসা জটিলতার দ্রুত সমাধান এবং ক্ষতিগ্রস্তদের আগের কর্মস্থলে ফেরার সুযোগ সৃষ্টি করা। একই সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলার সেবাকে আরও কার্যকর ও সহজলভ্য করার দাবি জানানো হয়েছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের ভিসা নবায়ন, পুনঃ প্রাপ্তি ও অন্যান্য প্রশাসনিক জটিলতার স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছেন তারা। বৈধভাবে কর্মরত ও অবস্থানরত প্রবাসীদের ভিসা সমস্যা নিরসনের পাশাপাশি তাদের কর্মসংস্থান ও বৈধ অবস্থান নিশ্চিত করতে দুই দেশের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া দীর্ঘদিন দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী সব বাংলাদেশিকে সুনির্দিষ্ট প্রবাসী পেনশন বা কল্যাণ ভাতা কর্মসূচির আওতায় আনার দাবি জানানো হয়েছে। এতে কর্মজীবন শেষে দেশে ফিরে প্রবাসীরা সামাজিক ও আর্থিক নিরাপত্তা পাবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে ‘রেমিট্যান্স শাটডাউন’ ঘোষণা করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা।

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

নিরাপদ খাদ্য ও খাদ্য অপচয় রোধে ইতালির মিলান সিটির সঙ্গে যৌথভাবে কাজ করবে খুলনা সিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই