ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদেও পড়েছে। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন।

সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। সেখানে বলা হয়, সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নিয়েছে বেক্সিমো ফার্মা।

চিঠিতে বলা হয়েছে, সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দেওয়ায় তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।

বেক্সিমকোর চিঠিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখে পড়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনাতেই তিনি পদত্যাগে সম্মত হয়েছেন।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেফতার হন সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল বিএসইসি। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি না দেওয়ায় স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর)

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

শিশু একাডেমিকে দেশের প্রতিটি শিশুর সহজাত প্রতিভা বিকাশ, মুক্তচিন্তা ও মানসিক উৎকর্ষ সাধনের নিরাপদ আশ্রয়স্থল

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদারে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেশে জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার