ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯

দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেশে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর আগে ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ ছিল ২ হাজার ৩৪৫ দশমিক ৩ এমএমসিএফডি। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্যাসের সরবরাহ বেড়েছে ১৩২ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গত দুই দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ এমএমসিএফডি, যা মোট সক্ষমতার ৬৪ দশমিক ৩ শতাংশ। আগের দিন সরবরাহ হয় সক্ষমতার ৬০ দশমিক ৯ শতাংশ। এ হিসাবে একদিনে সক্ষমতা ব্যবহারের হারও বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

গ্যাসের সরবরাহ বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বেড়ে যাওয়া। পেট্রোবাংলার হিসাবে, আরপিজিসিএলের মাধ্যমে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ১৪ সেপ্টেম্বর ছিল ৭৩১ দশমিক ৬ এমএমসিএফডি। ১৫ সেপ্টেম্বর তা বেড়ে হয়েছে ৮৫৮ দশমিক ৪ এমএমসিএফডি। অর্থাৎ একদিনে এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২৬ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

এসময় দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকেও উৎপাদন সামান্য বেড়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উৎপাদন ৪৮২ দশমিক ৪ থেকে বেড়ে ৪৮৩ এমএমসিএফডি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উৎপাদন ১০০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১০৭ দশমিক ৭ এমএমসিএফডি। তবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উৎপাদন ১৩৯ দশমিক ২ এমএমসিএফডি-তে অপরিবর্তিত রয়েছে।

তবে, এসময় আন্তর্জাতিক কোম্পানিগুলোর (আইওসি) গ্যাস উৎপাদন সামান্য কমেছে। গত ১৪ সেপ্টেম্বর আইওসিগুলোর উৎপাদন ছিল ৮৯১ দশমিক ৭ এমএমসিএফডি। পরদিন তা কমে দাঁড়িয়েছে ৮৮৯ দশমিক ৯ এমএমসিএফডি। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন ৭২৪ দশমিক ৮ থেকে কমে ৭২০ এমএমসিএফডি হয়েছে।

জালালাবাদে উৎপাদন ১২১ দশমিক ১ থেকে বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৮ এমএমসিএফডি। তিতাসের উৎপাদনও ৩২৯ দশমিক ৬ থেকে বেড়ে ৩৩০ দশমিক ৮ এমএমসিএফডি হয়েছে। সব মিলিয়ে প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনে বড় পরিবর্তন না হলেও এলএনজি সরবরাহ বাড়ার কারণেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর)

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

শিশু একাডেমিকে দেশের প্রতিটি শিশুর সহজাত প্রতিভা বিকাশ, মুক্তচিন্তা ও মানসিক উৎকর্ষ সাধনের নিরাপদ আশ্রয়স্থল

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরো জোরদারে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ার পর অটোরিকশা থেকে পড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু

শিক্ষিকা রনজিনা হত্যা: মোটরসাইকেল-ভ্যানিটি ব্যাগসহ ২ জন গ্রেপ্তার