ই-পেপার মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে সাজ-সজ্জা, সড়ক সংস্কার মঞ্চ ও হেলিপ্যাড প্রস্তুতিসহ নানান কাজ এগিয়ে চলছে। সফরে পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাষণ ও সেচ প্রকল্পের পুনর্গঠন কাজের উদ্বোধন এবং ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণের কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সফর করবেন প্রধানমন্ত্রী।

সূত্রে জানা গেছে, সফরের শুরুতে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন।

সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুর ১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে সেখানে বিশ্রাম নেবেন তিনি।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৫টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন। রাত ৯টায় প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনুষঙ্গিক প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। জনসভাস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলকের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ দিকে।

জনসভায় অংশ নেওয়া মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। সভাস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন ব্যবস্থা স্থাপন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কার কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ।

পাশাপাশি পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশের এলাকাতেও প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। একইভাবে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তা স্থগিত করে ১ অক্টোবর সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

সেমিকন্ডাক্টর খাতের উন্নয়ন, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির (এএসইউ)

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

দেশে এলপিজির কোনো সংকট নেই। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কোথাও কোথাও দাম বাড়ার প্রবণতা

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

অবশেষে চালু হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধ থাকা শ্রমবাজারটি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের আসল পরীক্ষা কোথায়?

সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়তে বাংলাদেশ ও অ্যারিজোনা ইউনিভার্সিটির বৈঠক

ওয়েস্ট-ইন্ডিজ, আফ্রিকা সিরিজকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

এলপিজি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

দ্বিপক্ষীয় বিষয়ে হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার নিয়োগ পাচ্ছেন ৫৫ কর্মকর্তা

রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি, সাজছে ফুলগাজী-পরশুরাম

অক্টোবরে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে: রোসাটম

বর্ণবৈষম্য দূরীকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান

খলিলুর রহমানকে পূর্ণ সহযোগিতার আশ্বাস নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১০৬ ডলার

লক্ষ্য ঠিক রেখে এগোলে কোনো প্রতিবন্ধকতাই নারীর অগ্রযাত্রা আটকাতে পারে না : কানিজ আলমাস খান

তিন দিনের মধ্যে ফের কমল ভরিতে ২১৫৮ টাকা সোনার দাম