ই-পেপার শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে: সালাহউদ্দিন

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ধানের শীষ প্রতীকের সমর্থনে কক্সবাজারের উখিয়ার কোটবাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।

জামায়াতকে উদ্দেশ্যে করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আহ্বান জানাই, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করুন, স্বাধীনতা যুদ্ধে আপনাদের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে এখনও ক্ষমা প্রার্থনা করতে দেখে নাই, আপনারা এখন পর্যন্ত অনুতপ্ত নন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস দয়া করে আপনারা বর্ণনা করবেন না, কারণ পরীক্ষা করে দেখুন; বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই আপনাদের এমন রাজনীতি গ্রহণ করবে না।'

'স্বাধীনতার বিকল্প ইতিহাস বর্ণনা করা শুরু হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, সম্মানিত আমির বলেছেন, এদেশে নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমেই বিদ্রোহ ঘোষণা করেন নাই, নয় আমাদের আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলি নাকি সেই বিদ্রোহ ঘোষণা করেছেন। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবাই এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে।'

কক্সবাজার-১ আসনে বিএনপির এই প্রার্থী আরো বলেন, 'যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, পাক-হানাদার বাহিনীর দোসর হিসেবে কাজ করেছে, এদেশের মা-বোনদের পাক-হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, যারা এদেশের সংখ্যালঘু নির্যাতন করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে- তাদের মুখে কি গণতন্ত্রের ইতিহাস বর্ণনা মানায়? তারা আজও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

পথসভায় কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর জন্য ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন সংগ্রাম করে আসছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র সুসংহত হবে।’

সীমান্তবর্তী উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত এই আসনে শাহজাহান চৌধুরীর প্রধান প্রতিপক্ষ দাঁড়িপ্লালা প্রতীকের প্রার্থী এবং দলটির জেলা আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

উল্লেখ্য, সালাহউদ্দিনের সফরের আগের রাতে আনোয়ারী জেলা রাজনৈতিক মহলে আলোচনার বিষয়বস্তু হওয়া এই সভার দিনে উখিয়ায় নির্বাচনী প্রচার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। যার অংশ হিসেবে সারাদিন উখিয়ায় দাঁড়িপাল্লার মাইকিংসহ কোনো প্রচারণা দেখা মিলেনি।

আমার বার্তা /জেএইচ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার নিজেদের নির্বাচনি ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ তারিখ দুইটা ভোট। একটা হচ্ছে গণভোট।

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি,

বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন