ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৬, ২১:৪৭

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। যিনি গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হয়ে বহুমাত্রিক অবদানের মাধ্যমে এ দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। তিনি সকল সময় জাতীর হৃদয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম।

রোববার (১৫ মার্চ) নয়াপল্টনে স্থানীয় রেস্তোরাঁর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

নাজিমউদ্দীন আলম বলেন, বাংলাদেশে যখনই গণতন্ত্র, দেশপ্রেম এবং নিখুঁতভাবে মানুষের জন্য কাজ করার প্রশ্ন আসবে, তখনই মানুষকে খালেদা জিয়াকে স্মরণ করতে হবে। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পাশে তিনিই সবচেয়ে বেশি ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি রাজপথে লড়াই করেছেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী সরকারের কাছে কখনো মাথা নত না করে তিনি নিজেকে একজন আপসহীন নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সভাপতির বক্তব্যে মো. জহিরুল ইসলাম কলিম বলেন, দেশের প্রথম নারী প্রধান মন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতিক বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে আপোষহীন।

সংগঠনের সভাপতি, দৈনিক খোলাবাজার সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, মেঘনা আলম পলিটিকাল এডুকেটর গন অধিকার পরিষদ, যুবদলের সাবেক সহ-সভাপতি আলী আকবর চুন্নু, কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান সম্রাট, একে এম হাসেম রাজু সাবেক ছাত্রনেতা ৮০-৯০ দশক ছাত্র মুভমেন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, কবির উদ্দিন আফসারী সদস্য বিএনপি বরিশাল উত্তর জেলা, নাদিম চৌধুরী সাবেক যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী মমৎস্যজীবী দল, সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, ইঞ্জিনিয়ার সুনির্মল মন্ডল সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইনিস্টিউট, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি, মো. মেহেদী হাসান সম্পাদক ও প্রকাশক রেল নিউজ ডট কম, রমিজ উদ্দিন রুমি, মো. মোস্তফা সহ সভাপতি বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন, মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন, সৈয়দ মোহাম্মদ বেলাল হোসেন কোষাধ্যক্ষ বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন, মাহমুদুল হাসান সমাজকল্যাণ সম্পাদক বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন, রাজু আহম্মেদ শাহ ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক জনবানি, শিরিন আক্তার ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনসহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন।

আমার বার্তা/এমই

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস, দোয়া চাইলেন পরিবার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম ও দেশের স্বার্থবিরোধী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে অসম ও দেশের স্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে এই চুক্তি বাতিলের

পরিবহন সেক্টরসহ সব পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে

দেশের পরিবহন খাতসহ বিভিন্ন সেবামূলক খাতে বিদ্যমান বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী