ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

আমার বার্তা অনলাইন:
০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৭
আপডেট  : ০১ এপ্রিল ২০২৬, ১৮:৪৮

দেশে শিশুদের হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ও জ্বালানি সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিশুদের এই প্রতিরোধযোগ্য রোগের বিস্তার রোধে দ্রুত টিকাদান ও চিকিৎসার পাশাপাশি উপকূলীয় জেলেদের জন্য বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (০১ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশেই হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চলছে। সরকারি হিসেবেই রাজশাহীতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। হামের মতো প্রতিরোধযোগ্য একটি রোগ নতুন করে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতার লক্ষণ।

হামের প্রাদুর্ভাব রোধে টিকার পাশাপাশি আক্রান্ত শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হাম যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে চিকিৎসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সরকারকে বলব, দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিন। আর কোনো শিশুর মৃত্যু আমরা দেখতে চাই না।’

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বলেন, ‘সরকারের মন্ত্রীর কথা শুনলে মনে হয় জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; কিন্তু পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। জ্বালানি অভাবে উপকূলের জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারছে না। খুলনা, বরগুনা, শরীয়তপুরসহ উপকূলে হাজার হাজার জেলে পরিবার পথে বসতে চলেছে।’

তিনি আরও উল্লেখ করেন, আমরা জানি এটা বৈশ্বিক সংকট। কিন্তু এই সংকট যখন মানুষের রুটি-রুজির ওপর আঘাত করে, তখন সরকারের উচিত তড়িৎ পদক্ষেপ নেওয়া। বিশেষ করে উপকূলের জেলেদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহ করতে হবে। সামনেই নিষেধাজ্ঞার মৌসুম চলে আসছে। এই সময়ে তারা নদীতে বা সাগরে যেতে না পারলে তাদের আর্থিক সংকট তীব্র হবে।

আমার বার্তা/এমই

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না: পার্থ

বর্তমান সংসদকে একটি ‘ইউনিক সিচুয়েশন’ উল্লেখ করে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে: সংসদে ডা. শফিকুর রহমান

দেশের ইতিহাসে বারবার জনগণের ভোটাধিকার হরণ ও হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের

বিএনপির অঙ্গ সংগঠন: মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আসবে নতুন কমিটি

বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ‘নতুনত্ব’ আনার পাশাপাশি এগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানোর নির্দেশনা

দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে স্থানীয় সরকার মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় বিনা মূল্যের বই বিতরণে টাকা নেয়ার অভিযোগ

গজারিয়ায় ছাত্রলীগ নেতার নেতৃত্বে মুক্তিযোদ্ধার ওপর হামলা, গ্রেপ্তার ১ জন

কেউ অন্যায় করলে সুন্দরবনে প্রবেশের সুযোগ পাবেন না: পরিবেশ প্রতিমন্ত্রী

বলতেছে কাপড় এনেছে, খুলে দেখি সব অ্যালকোহল: এনবিআর চেয়ারম্যান

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

শিশুদের হাম-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস: শিক্ষা মন্ত্রণালয়

নারী আসন: জামায়াত-এনসিপি এক জোটে, স্বতন্ত্র এমপিরা বিএনপির সঙ্গে

ধানমন্ডি লেককে বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

দেশের ইতিহাসে রেকর্ড পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলো মার্চে

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে বিরোধী দলের প্রথম ওয়াকআউট

এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

দেশের চার জেলার ডিসি প্রত্যাহার করেছে সরকার

পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী

বিগ ব্যাশ মাতিয়ে অস্ট্রেলিয়ায় বর্ষসেরা ক্রিকেটার রিশাদ

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

ঢাকা জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ

সংসদে ৫ বছরের কর্মপরিকল্পনার রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দ্রুত এগোচ্ছে কাজ: প্রধানমন্ত্রী