ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আ.লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি: নাহিদ

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৪:৩৪

নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিবর্তে ‍পুরনো বন্দোবস্তে আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে এবং কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় নাহিদ ইসলাম বলেন, আজকের দিনটি জাতীয় নাগরিক পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন তারা আজ এনসিপিতে যোগদান করেছেন। আজ যারা যোগ দিয়েছে তারা ভিন্ন প্লাটফর্মে কাজ করলেও আমাদের লক্ষ্য এক ছিলো। এই বাংলাদেশে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, আমরা তরুণদের সঙ্গে নিয়ে আবার এক হয়েছি।

আমরা দেশটাকে আবার আগে বন্দোবস্তে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু বিএনপি সরকার সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়ে সকল সেক্টরকে দলীয়করণ করছে। কিন্তু আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন দেশ গড়তে। কিন্তু এখন দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসেছে, আর কোনো পরিবর্তন হয়নি।

নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপিতে যে যেকোনো প্লাটফর্ম থেকেই আসুক না কেন আমরা তাদের গ্রহণ করবো। এক্ষেত্রে ছাত্র অধিকার, ছাত্রলীগসহ যেকোনো সংগঠনকে থেকে আসতে পারবে বলে জানিয়েছেন তিনি। তবে কেউ যদি গুম, খুন, চাঁদাবাজি, জুলাই গণহত্যা, সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের গ্রহণ করা হবে না বলে উল্লেখ করেছেন তিনি।

আলী হাসান জোনায়েদ বলেন, গুম খুনসহ নানা নির্যাতনে টিকে থেকে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নির্বাচনের পর দেখছি দেশ আবারও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথ থেকে সরে যাচ্ছে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য এনসিপি কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া, সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন আপ বাংলাদেশের জোনায়েদ।

আমার বার্তা/এমই

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য

সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি দলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল

গণতন্ত্র ও অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

সালাহউদ্দিন আহমদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া উপজেলা) এক সম্ভ্রান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্যাস সংকটে সার উৎপাদন ব্যাহত, আমদানিতে বড় উদ্যোগ সরকারের

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান শুরু: স্বাস্থ্য অধিদপ্তর

বরিশালে অবৈধভাবে মজুত করা ২ হাজার লিটার জ্বালানি জব্দ

জ্বালানি সংকট: সপ্তাহে ২ দিন হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি

চরাঞ্চলে অর্গানিক শসা-বেবি কর্ণ চাষে নেদারল্যান্ডসের সহায়তা চায় সরকার

বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে ঢাকায় হাইকমিশনার নিয়োগ দিচ্ছে ভারত

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী