ই-পেপার শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৮:৫৭

কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য।

শুক্রবার (২২ মে) লন্ডনের একটি হলে তার স্মৃতির প্রতি এক মিনিট নীরবতা পালন ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ এনাম ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলালের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।

অনুষ্ঠানে আবদুল গাফফার চৌধুরীর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, গাফফার চৌধুরীর প্রয়াণ দিবসে বাংলা গণমাধ্যমের নীরবতা সত্যিই দুঃখজনক। আমরা যাঁরা ব্রিটেনে আছি, আমাদের সৌভাগ্য যে গাফফার ভাইয়ের সান্নিধ্য পেয়েছি, আমরা সৌভাগ্যবান। বাংলাদেশ যত দিন থাকবে, বাংলা ভাষা, একুশে ফেব্রুয়ারি যত দিন পালিত হবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যত দিন থাকবে; গাফফার চৌধুরীর নাম বা অবদান কেউ মুছে ফেলতে পারবে না।

বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে তার কলম তরবারির চেয়ে ধারালো ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাংবাদিক আবু মূসা হাসান, ডক্টর আনসার আহমদ উল্লাহ, সাংবাদিক মাতিয়ার চৌধুরী, নূর উদ্দিন আহমেদ, নীলুফা হাসান, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, হরমুজ আলী মাস্টার, আবদুল আহাদ চৌধুরী, মুজিবুল হক মনি, সংগঠনের সহসভাপতি জামাল আহমদ খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবদুল বাছির, এ রহমান অলি, ড. আনিসুর রহমান আনিস, কমিউনিটি অ্যাকটিভিস্ট আঙ্গুর আলী, শাহাব উদ্দিন বাচ্চু, আজিজ চৌধুরী, হাবিবুর রহিমান, কিটন শিকদার, নাজনীন সুলতানা শিখা, ঊর্মী মাজহার ও ইয়াসমীন সুলতানা পলিন প্রমুখ।

এর আগে বাদ জুমা পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদে মরহুম আবদুল গাফফার চৌধুরীর স্মরণে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমার বার্তা/এমই

মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

মিশরের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী মাসেই

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল অ্যাসোসিয়েশনের অভিষেক

বিলেতের নতুন প্রজন্মের কাছে বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি তাদের শেকড়ের সঙ্গে

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চলমান ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের, লক্ষ্মীপুরে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন (২১) নামে দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনকারীদের শরীরে গুলির টুকরো, অস্বীকার পুলিশের

বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

ওমরাহ পালনে সৌদি গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে ৫ দিন, তিন বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দুর্দশা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তিকে পেতে চায় ইতালি

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

দুই ম্যাচে বেটিংয়ের সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন!

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা

অনশন ভঙ্গের পর ওয়াংচুককে বার্তা দিলেন নরেন্দ্র মোদি

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি

অস্ট্রেলিয়া সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা ইরানের

সেঞ্চুরি হাঁকিয়েছে বেশির ভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু