ই-পেপার সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

আমার বার্তা অনলাইন:
২৪ জুলাই ২০২৬, ০৮:৩০
আপডেট  : ২৪ জুলাই ২০২৬, ০৮:৩২

মিশরের পর্যটন খাতকে আরও গতিশীল করতে এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে আগামী মাসেই উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় ১১৮টি দেশের নাগরিক মিশরের বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন।

সোমবার (২০ জুলাই) টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী শরীফ ফাতহি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এতদিন বিদেশি যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে ভিসার স্টিকার কিনে নির্ধারিত ফি পরিশোধ করতেন। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ার পরিবর্তে কিউআর (QR) কোডভিত্তিক ডিজিটাল সিস্টেম চালু করা হবে।

তিনি জানান, ভ্রমণকারীরা মিশরে পৌঁছানোর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে অনলাইনে ভিসার আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। আবেদন সম্পন্ন হলে তাদের একটি কিউআর কোড দেওয়া হবে, যা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা স্ক্যান করে দ্রুত ভিসা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রয়োজনে ট্যুর অপারেটররাও তাদের গ্রাহকদের পক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

মন্ত্রী আরও জানান, বর্তমানে চালু থাকা ই-ভিসা (e-Visa) ব্যবস্থাও বহাল থাকবে। ফলে ই-ভিসা এবং নতুন ডিজিটাল অন-অ্যারাইভাল উভয় ব্যবস্থাই সমান্তরালভাবে পরিচালিত হবে। এর ফলে বিমানবন্দরে ভিড় ও দীর্ঘ সারি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে সরকার।

শরীফ ফাতহি বলেন, নতুন প্ল্যাটফর্মটি আগস্টের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে চালু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি জানান, কোন কোন দেশের নাগরিক অন-অ্যারাইভাল ভিসা পাবেন, তা নিরাপত্তা, পর্যটন সম্ভাবনা এবং পারস্পরিক কূটনৈতিক সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। এ বিষয়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

বর্তমানে মিশর বিভিন্ন ভিসা সুবিধার মাধ্যমে বাংলাদেশসহ প্রায় ১৮০টি দেশের নাগরিককে সহজ শর্তে প্রবেশের সুযোগ দিচ্ছে। সরকার ভবিষ্যতে আরও বেশি দেশের জন্য ভিসা সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও করছে।

সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, নতুন ডিজিটাল ভিসা-অন-অ্যারাইভাল প্ল্যাটফর্ম প্রথমে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও এটি সম্প্রসারণ করা হবে।

নতুন ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দরের সেলফ-সার্ভিস কিয়স্ক, নির্ধারিত ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য জমা দিতে পারবেন। এরপর অনলাইনে ভিসা ও সার্ভিস ফি পরিশোধ করে একটি কিউআর কোড সংগ্রহ করবেন, যা আগমনের পর পাসপোর্ট নিয়ন্ত্রণ কেন্দ্রে স্ক্যান করা হবে।

মিশর সরকার মনে করছে, এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে ভিসা প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্য ভাবে কমবে, বিমানবন্দরের চাপ হ্রাস পাবে এবং বিদেশি পর্যটকদের জন্য আগমনের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

২০২২ সাল থেকে পর্যায়ক্রমে বিদেশিদের জন্য প্রবেশ-প্রক্রিয়া সহজ করে আসছে মিশর। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা শেনজেনভুক্ত কোনো দেশের বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসাধারীদের জন্যও বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়। এছাড়া ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর পাশাপাশি শার্ম আল-শেখ ও তাবাসহ কয়েকটি পর্যটন গন্তব্যে বিশেষ প্রবেশ সুবিধাও চালু করা হয়।

মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এবার কঠোর সতর্কবার্তা দিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। দেশটিতে অবৈধ

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

ইউরোপের বলকান অঞ্চলের দেশ বসনিয়া-হ্যার্ৎসেগোভিনা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্র ক্রোয়েশিয়ায় অনিয়মিত পথে ঢোকার চেষ্টার

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: মৃত্যুর আগে স্পেন প্রবাসী আলিফ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’, জীবনের শেষ মুহূর্তে সহকর্মীদের কাছে আকুতি জানিয়েও শেষরক্ষা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর

এসআই আলতাব হোসেন হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলছে র‍্যাব

সুরা কাহাফের প্রথম ১০ আয়াত, বাংলা উচ্চারণ ও অর্থসহ

আমিরাতে ৪ হাজার প্রবাসীর ভিসা বা‌তিল, সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম বন্দরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার গায়েব

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

একীভূত পাঁচ ব্যাংকে অর্থ ফেরত শুরু, টাকা ছাপিয়ে ৫ হাজার কোটি টাকা ধার

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিলসহ নিষিদ্ধ যেসব বিষয়

নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও ভাতা দিচ্ছে সরকার, প্রজ্ঞাপন জারি

নির্দেশের ফাইল নয়, বাস্তবায়ন চাই

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

অগাস্টে বেড়েছে সড়ক দুর্ঘটনা, নিহত ৪৮১ এবং আহত ৬৬৪ জন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদে বিরল নির্দেশ নেতানিয়াহুর

কলকাতায় হোটেল বন্ধ, চিকিৎসা নিতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই