ই-পেপার শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০২

বাংলাদেশের দাওয়াতি কাজের সিপাহসালার শায়খ আহমাদুল্লাহ ডা. জাকির নায়েককে বই উপহার দিয়েছেন। মালয়েশিয়ায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি আলোচক ও দায়ী ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটি উপহার দিয়েছেন। ড. জাকির নায়েকের হাতে বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’

প্রকাশিত ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি বসে হাসিমুখে কথা বলতে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ ছিল।

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের ইসলামি আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত আলোচনা করেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত ইসলামি আলোচক ও দায়ী। বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক আলোচনা এবং কোরআন-হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তব্যের মাধ্যমে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন। বিশেষ করে ধর্ম ও বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তুলনামূলক আলোচনা তার বক্তব্যের অন্যতম বৈশিষ্ট্য। বিশ্বের বিভিন্ন দেশে তার অনুসারী ও শ্রোতা রয়েছে।

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

মুমিন মাত্রই তার জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত হবে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসারে। এটা ঈমানেরও দাবি।

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

আল্লামা মুফতি সাঈদ আহমদ রহ. ছিলেন একজন বরেণ্য মুফতি, যিনি মানুষকে শরিয়তের সঠিক দিকনির্দেশনা দেওয়ার

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

আপনার প্রতিষ্ঠান এবং আপনার ধর্মপালকদের নিন্দা করবেন না, ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে থাকুন। দারুল

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

কালেমায়ে শাহাদাত পড়ে ইসলামে দীক্ষিত হলেন কোরিয়ান কিম জিন। কোরিয়ান আনসান মসজিদের ইমাম ও খতীব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা দাবি' 

লা মাযহাবি : মুখ ও মুখোশ

সিরাতচর্চা আমাদের আখেরাতের পুঁজি : মুফতি হুমায়ুন আইয়ুব

আত্মশুদ্ধির পথিক মুফতি সাঈদ আহমদ রহ.

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

৪ খণ্ডে মুসলিম উম্মাহর সংক্ষিপ্ত ইতিহাস 

নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

সৌদি আরব রক্ষায় পাকিস্তান প্রস্তুত ‘যেকোনো কিছু’ করতে  

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না-তারা তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী

‘আমি এখনো জামায়াতের লোক’

ইসলাম অনুসরণে ইতিবাচক হোন

শিক্ষিত বেকার : প্রবৃদ্ধির আড়ালে বড় সংকট

মশার কাছে রাষ্ট্রের পরাজয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি