ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন
০৮ অক্টোবর ২০২৬, ১৯:০৬

সম্প্রতি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বা অনলাইন পেইজে সব ধরনের ইসলামি বই-পুস্তক আপলোড দিয়ে রাখছে, যাতে কেউ চাইলেই সেগুলো ডাউনলোড করে পড়তে পারে। সংশ্লিষ্ট বই-পুস্তকের স্বত্বাধিকারী বা প্রকাশকের অনুমতি ছাড়াই তারা এটা করছেন। এর ফলে অনেকেই এখন এসব বই-পুস্তক ডাউনলোড করে পাঠ করছে, হার্ডকপি বা মুদ্রিত বই-পুস্তক ক্রয় করছে না। এতে প্রকাশকগণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অনেক প্রকাশকের সঙ্গে কথা বলে জানলাম, তাদের মুদ্রিত বই-পুস্তকের বিক্রয়ের হার শতকরা আশি নব্বই ভাগ হ্রাস পেয়েছে। অনেক ছোটখাট প্রকাশক ইতিমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে ফেলেছেন। অনেকে গুটিয়ে ফেলার চিন্তা করছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ইসলামি বই-পুস্তকের প্রকাশকরা আর নতুন কোনো বই-পুস্তক প্রকাশ করার উদ্যোগ নেবে না। তাতে বিশেষত নবীন লেখকরা তাদের লেখা বই পুস্তক প্রকাশ করার লোক খুঁজে পাবে না। লেখক সম্মানী বা রয়্যালিটি পাওয়ার ধারাও বন্ধ হয়ে যাবে। এর ফলে ইসলামি বই পুস্তক লেখা ও গবেষণার ধারা মারাত্মকভাবে অনুৎসাহিত হবে।

অতএব সময় থাকতে সোচ্চার হোন। আইন করে হলেও এটা নিশ্চিত করুন যে, সংশ্লিষ্ট বই-পুস্তকের স্বত্বাধিকারী বা প্রকাশকের অনুমতি ছাড়া কেউ বই-পুস্তক অনলাইনে আপলোড করতে পারবে না। তাতে কিছু পাঠক হয়তো ফ্রিতে বই পড়তে পারবে না- এতটুকু অসুবিধা হবে, কিন্তু ইসলামি বই পুস্তকের জগতকে জীবিত রাখা এবং লেখা ও গবেষণার ধারাকে উজ্জীবিত রাখার বৃহত্তর স্বার্থে এতটুকু অসুবিধাকে মেনে নিতে হবে। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয় বৈ কি।

পুস্তক সমিতিকে আহ্বান জানাই, আপনারা আইনি পদক্ষেপ নিন। ইসলামি বই-পুস্তকের জগতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। যারা সামান্য স্বার্থে অন্যদের বই-পুস্তক নিজেদের ওয়েবসাইটে বা পেইজে আপলোড দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলব, এটা গ্রন্থস্বত্ব আইনের লঙ্ঘন। মাসয়ালাগতভাবেও এটা না-জায়েজ। কারণ এতে অন্যের হক্কে তাসনিফ (গ্রন্থস্বত্ব অধিকার) নষ্ট করা হয়। অতএব এ থেকে বিরত হোন।

সর্বশেষে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে এই সমস্যা সমাধানের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে শেষ করছি।

লেখক : প্রবীণ আলেম লেখক এবং বহুগ্রন্থ প্রণেতা

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

আবিদ রহমান ভবিষ্যৎ সমাজের কথা ভাবলে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা সবসময়ই সামনে আসে। তারুণ্য শুধু ভবিষ্যত

শিশুদের প্রতি মহানবীর (সা.) ভালোবাসা ও মমতা

শিশুরা আমাদের জন্য আল্লাহর দেওয়া আমানত। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

সালাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নির্ধারিত ফরজ আমল। তবে

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব