ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

বিশেষ প্রতিনিধি:
২৩ জুলাই ২০২৬, ১৫:২৭

রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের নিজস্ব তথ্য-উপাত্তের কোনো মিল নেই। বরং গত দুই মাসে ঢাকায় অপরাধের প্রবণতা কমেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের টহল ও উপস্থিতি বাড়ানো হয়েছে। ইউনিফর্মধারী এবং সাদা পোশাকের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন ও মানসিক চাপ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি কিছু পুলিশ সদস্যের আত্মহত্যা ও বিষণ্নতার ঘটনার পর তাদের ব্যক্তিগত সমস্যা গোপন না রেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে থানার ব্যারাক ও মেস আধুনিকায়নের কাজ চলছে, যাতে সদস্যদের আবাসন ও কর্মপরিবেশ আরও উন্নত হয়।

টিআইবির প্রতিবেদনে কী বলা হয়েছিল?

সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে রাজধানীতে ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ে জনমনে উদ্বেগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে ডিএমপি কমিশনার দাবি করেছেন, ওই প্রতিবেদনের সঙ্গে পুলিশের বাস্তব তথ্যের সামঞ্জস্য নেই এবং প্রকৃত চিত্র হলো—রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

আমার বার্তা/এমই

শওকত আলীর অর্থপাচার অনুসন্ধানে তৎপরতা বাড়িয়েছে দুদক

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন গতি এনেছে দুর্নীতি দমন

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দেশের শীর্ষ স্থানীয় আবাসন  নির্মাতা প্রতিষ্ঠান ডোম ইনো প্রপার্টিজ লিমিটেড এর বিরুদ্ধে জমি অধিগ্রহণ ও

ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ

তার পদের নাম নাজির। যেখানেই যান ওই অফিসে নিজের রাজত্ব কায়েম করেন। খোদ অফিস কর্তারাও

ছাত্রছাত্রীরা সঠিক নাকি মন্ত্রীর সিদ্ধান্ত! প্রতিকূলতা ডিঙিয়েই গড়তে হবে আগামীর মেধাবী প্রজন্ম

সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে জনমনে আলোচনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পর্যায়ে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

ভোলার চরমানিকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরণ

এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের

তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানলেন নরেন্দ্র মোদী

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ জন

আসামি মোজাফফরের পেছনে আ.লীগ সরকারের প্রশ্রয় ছিল: চিফ প্রসিকিউটর

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আগস্ট-সেপ্টেম্বরে আসছে প্রাথমিক শিক্ষকদের নতুন বদলি নীতিমালা

দেশের দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৪ জেলায় বন্যার শঙ্কা

পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাধ্যতামূলক অবসরে পুলিশের উচ্চপর্যায়ের আরও ১৭ কর্মকর্তা

বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী

টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান, ঢাকায় অপরাধ কমেছে: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ককরোচ’দের বিক্ষোভের রেশ সংসদ চত্বরে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী এমপিদের

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

ভাঙছে মেঘনার তীর, নিঃস্ব হচ্ছে পানিশ্বরের শতাধিক পরিবার