ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

আমার বার্তা অনলাইন
০৭ মার্চ ২০২৬, ১২:৫২

জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে স্বাগতিক সূর্যকুমার যাদবের দল ৪-১ ব্যবধানে সিরিজ জেতে। সেই চেনা প্রতিপক্ষই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। তবে দ্বিপাক্ষিক সিরিজে আধিপত্য দেখানো ভারতের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান। কারণ, তারা কখনোই কিউইদের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারেনি।

কেবল তাই নয়, এখন পর্যন্ত কেবল দুটি আইসিসি ইভেন্টের ফাইনালে জিতেছে নিউজিল্যান্ড। ২০০০ সালে নকআউট ট্রফি (বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পায় কিউইরা, দু’বারই তাদের প্রতিপক্ষ ছিল ভারত। অর্থাৎ, এখন পর্যন্ত ফাইনালে ভারতের বিপক্ষে ভাগ্যটা নিউজিল্যান্ডের পাশে থেকেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল দুটির তিনটি ম্যাচ, যেখানে বরাবরই শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ (জোহানেসবার্গে ১০ রানে জয়)

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর বসেছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে। যেখানে ভারতের বিপক্ষে ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বাধীন কিউইরা প্রথমবারের দেখায় ১০ রানে জিতেছে। আগে ব্যাট করতে নেমে তারা ১৯০ রানের বড় সংগ্রহ গড়ে। ড্যানিয়েল ভেট্টরির ঘূর্ণিতে ম্যাচের মোমেন্টাম বদলে যাওয়ার আগে লক্ষ্য তাড়ায় ঠিকভাবেই আগাচ্ছিল ভারত। তবে ২০ রানে ৪ উইকেট নিয়ে কিউই স্পিনার প্রতিপক্ষ শিবিরকে এলোমেলো করে দেন।

গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পার পর ইরফান পাঠান ও দীনেশ কার্তিককে ফিরিয়ে ম্যাচটির মোড় ঘুরিয়ে দেন ভেট্টরি। গ্রুপপর্বে কেবল সেই ম্যাচটিই হেরেছে ভারত। যদিও মহেন্দ্র সিং ধোনির দল ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৬ বিশ্বকাপ (নাগপুরে কিউই স্পিনারদের আধিপত্য)

সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয়বার দেখা হয় ২০১৬ আসরে সুপার টেন রাউন্ডে। যেখানে ভারত স্বাগতিক হিসেবে খেলতে নামে। তাদের দাপুটে বোলিংয়ে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় কিউইরা। কিন্তু লক্ষ্য তাড়ায় নেমে আরও বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। মিচেল স্যান্টনার (৪), ইশ সোধি (৩) ও নাথান ম্যাককালামের (২) স্পিনের তোপে তারা মাত্র ৭৯ রানে অলআউট। ৪৭ রানে পরাজিত ভারত শেষ পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। যেখানে তাদের হারায় ওয়েস্ট ইন্ডিজ।

২০২১ বিশ্বকাপ (আবারও কিউই বোলিংয়ে কুপোকাত)

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ নিউজিল্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের। সুপার টোয়েলভের ম্যাচে ভারত আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান তুলতে পারে। কিউইদের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩, সোধি ২ ও টিম সাউদি ১ উইকেট শিকার করেছেন। পরবর্তীতে খুব সহজেই ম্যাচটি জিতে নেয় কেইন উইলিয়ামসনের দল। ১৪.৩ ওভারে ৮ ‍উইকেট হাতে রেখেই তারা গন্তব্যে পৌঁছে যায়।

আইসিসি ইভেন্টে ভারত-নিউজিল্যান্ড ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হয়েছিল। তবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে জিতেছে রোহিত শর্মার দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিশাপ মুছতে সেই সুখস্মৃতিই ফেরাতে চাইবে সূর্যকুমার-বুমরাহ–রা। আগামীকাল (রোববার) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় দশম আসরের ফাইনালে লড়বে ভারত-নিউজিল্যান্ড।

আমার বার্তা /জেএইচ

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

দুই দিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছিল লিভারপুল। এবার এফএ কাপে উল্টো

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফেরার আশা সাকিবের

দেশে না থাকলেও দেশের ক্রিকেটে বরাবরই আলোচনায় সাকিব আল হাসান। দেশের জার্সিতে তার খেলা নিয়ে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী