ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

আমার বার্তা অনলাইন
০৪ এপ্রিল ২০২৬, ১৩:৫৪

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। এমন মুহূর্ত উদযাপনে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অ-২০ দল রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাফুফে কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।

ওই অনুষ্ঠানে ফুটবলারদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি। যা নিয়ে খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল। দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাফুফে এখনও পূরণ করতে পারেনি। এবার সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো আর্থিক ঘোষণা দেয়ৗনি, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেও অর্থের পরিমাণ প্রকাশ করেননি।

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

বাংলাদেশের যুব ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে। ভারতকে টাইব্রেকারে

তৃতীয় বিভাগ ক্রিকেটে কোরামই পূর্ণ হয়নি, আরও যা জানা গেল

বিসিবির সবশেষ নির্বাচনের পর থেকে ঘরোয়া সব লিগ বয়কট করে আসছে ঢাকার শীর্ষ ক্লাবগুলো। এতে

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিনেদিন জিদান

ডাগআউটে ফেরার ক্ষণগণনা শুরু করে দিয়েছেন জিনেদিন জিদান। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ব্যাপারে ইতোমধ্যে মনস্থির

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলে নাম আসায় কড়া জবাব জিজি হাদিদের

মৌলভীবাজারে হামে চিকিৎসা নিয়েছে শতাধিক রোগী, আইসোলেশনে ১৩

‘ভূমি দস্যুদের কোনো ছাড় নয়’ — আমিনবাজারের এসিল্যান্ড

চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান! ভারতের জন্য বিপদ

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে যা বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র