ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বা জবানবন্দি (ডিপোজিশন) দেবেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর। আগামী ১০ এপ্রিলসাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) একটি অভ্যন্তরীণ নথিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার আইনজীবী ধর্মেন্দ্র নায়ার এবং ব্যারিস্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন ই-মেইলের মাধ্যমে আদালতের এই নির্দেশনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এই সফর ও জবানবন্দির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে ড. মনসুর গত ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে তাঁর নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

পুরো বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এই সফর সংক্রান্ত কোনো দাপ্তরিক আদেশ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ না করার সুপারিশ করা হয়েছে, যদিও অভিবাসন কর্তৃপক্ষকে নিয়ম অনুযায়ী অবহিত করা হবে। রিজার্ভ পুনরুদ্ধারের এই আইনি প্রক্রিয়ায় সহায়তার জন্য আরও একজন কর্মকর্তাকে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। এই উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে নিউইয়র্কের আদালতে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

ড. আহসান এইচ মনসুরের এই জবানবন্দি রিজার্ভ চুরির মামলার ভবিষ্যৎ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে এই সফর ও জবানবন্দি প্রসঙ্গে মন্তব্য জানতে ড. মনসুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার মূল্য নির্ধারণ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি এবং শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির পর

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

চৌদ্দ দিনের মাথায় ফের বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটের জন্য লিটারে ২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

জ্বালানি রূপান্তরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে এসএসসি পরীক্ষার্থীদের জমায়েতের চেষ্টা

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে

এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী

দেশে এমপিওভুক্ত স্কুলকলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি: শিক্ষামন্ত্রী

৪ হাজার ৫৯ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভবন নির্মাণ হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

ভিসা নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য প‌শ্চিমা ১৩ দেশের বিবৃৃ‌তি

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি