ই-পেপার সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৯

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর অপেক্ষায়। এর মাঝেই আজ রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান ফোয়ারা ছোটানো এই ব্যাটার এখন অভিষেকের অপেক্ষায়।

এছাড়া বাংলাদেশের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিমও।

সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করার পর এবার লাল বলের ক্রিকেটে পা রাখার অপেক্ষায় আছেন ২৫ বছর বয়সী তানজিদ। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে, ২০১৯ সালে অভিষেকের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ গড়ে রান করা ২৩ বছর বয়সী অমিত হাসানও তার ধারাবাহিকতার পুরস্কার পেয়েছেন।

প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, ‘তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য অত্যন্ত উপযোগী। আমরা বিশ্বাস করি তারা দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।’

পেস আক্রমণে ধার বাড়াতে ফিরেছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম তারা সাদা পোশাকে ফিরলেন। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও টেস্ট দলে জায়গা করে নিয়েছেন।

আগামী ৩ মে ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল। ৮-১২ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সিলেটে ১৬-২০ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

  ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

জয়ের স্বাদ কেমন, তা যেন ভুলতে বসেছিল চেলসি। আগের আট ম্যাচের সাতটিই হেরেছে তারা। একমাত্র

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ।

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ ও নেপালের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ (রোববার)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক

হজে গিয়েএ পর্যন্ত ৪ বাংলাদেশির মৃত্যু

ঢাকায় ‘ট্যুর গাইড টেকনিক অ্যান্ড অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

বুলেট বৈরাগী হত্যা: গ্রেপ্তার ৫ ঘাতকই ডাকাতি মামলার আসামি

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন?

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

এনজোর গোলে এফএ কাপের ফাইনালে চেলসি

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিলো ইরান

রাউজানে আরো এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রয়েছে যেসব কর্মসূচি

ইইউ পর্যবেক্ষক দল চূড়ান্ত নির্বাচন প্রতিবেদন দেবে মঙ্গলবার

মালিতে দেশজুড়ে হামলা, প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, প্রথমবার অমিত-তামিম

ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় আয়রন ডোম ও সেনা পাঠিয়েছিল ইসরায়েল

৭ খুনের এক যুগ: মামলার রায় কার্যকরের প্রতীক্ষায় স্বজনেরা