ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৫:২৩

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা ইভেন্টটিকে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু নিয়ম পরিবর্তনে মনোযোগ দিচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলোয়াড়দের নিষেধাজ্ঞামুক্ত রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নিয়ম অনুযায়ী– গ্রুপ পর্বের তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড দেখলে সেই রেকর্ড মুছে যাবে। ফলে নকআউটে খেলতে অসুবিধা হবে না তাদের।

গতকাল মঙ্গলবার ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে খেলোয়াড়দের শাস্তিমূলক রেকর্ড দুই দফায় মুছে ফেলা হবে। ফিফা জানিয়েছে, ‘নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে সংশোধন আনা হয়েছে। ২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্ব এবং কোয়ার্টার ফাইনালের পর একক (কেবল একটি কার্ড দেখলে) হলুদ কার্ড বাতিল করা হবে।’

বর্তমান নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় দুটি ভিন্ন ম্যাচে হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। আগের বিশ্বকাপগুলোতে কোয়ার্টার ফাইনালের পর একক হলুদ কার্ড মুছে ফেলা হতো, যাতে সেমিফাইনালে কার্ড পাওয়ার কারণে কেউ ফাইনাল মিস না করেন। তবে এবার ৪৮ দল নিয়ে সম্প্রসারিত ফরম্যাটে অতিরিক্ত হিসেবে যুক্ত হয়েছে ‘রাউন্ড অব ৩২’। সে কারণে খেলোয়াড়দের আরও বেশি ম্যাচ মাঠে ধরে রাখার লক্ষ্যে নিয়মটি শিথিল করা হয়েছে।

নতুন নিয়মে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে যাদের একটি হলুদ কার্ড থাকবে, তাদের রেকর্ড মুছে যাবে এবং তারা নতুন করে নকআউট পর্ব শুরু করতে পারবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের পর আবারও হলুদ কার্ডের তথ্য মুছে যাবে, যা সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এদিকে, বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলতে গিয়ে আর্থিকভাবে লোকসানের উদ্বেগ জানিয়ে আসছিল। কারণ তাদের উচ্চমূল্যে ভ্রমণ ভাড়া, কর ও ব্যবস্থাপনা সংক্রান্ত খরচ বহন করতে হবে। সে কারণে গতকালের সভায় ফিফা সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের জন্য আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ বাড়িয়ে মোট ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে, অর্থাৎ প্রতিটি দল গড়ে ১৮ মিলিয়ন ডলারের বেশি পাবে। প্রস্তুতির জন্য বরাদ্দকৃত অর্থ ১.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫ মিলিয়ন এবং অংশগ্রহণ ভাতা ৯ মিলিয়ন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করা হয়েছে।

২০২৬ বিশ্বকাপ হবে পুরুষদের টুর্নামেন্টের প্রথম আসর, যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ২৩তম আসর। যেখানে ইতিহাসের সবচেয়ে বড় ও বাণিজ্যিকভাবে লাভজনক বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ফিফা। অধিক দল, বেশি ম্যাচ এবং টিকিট, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব থেকে তাদের বাড়তি আয়ের সুযোগ থাকবে।

আমার বার্তা/এমই

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

বয়স ৪১ হলেও এখনও ফুটবল মাঠে তরুণদের মতো দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ১

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর