ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৮:০৩

আইসিসি পুুরুষ দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশ ১ পয়েন্ট বাড়িয়ে ৮ নম্বরে উঠেছে (২২৫ পয়েন্ট)। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৯ নম্বরে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে, যা শ্রীলঙ্কার থেকে মাত্র ১ পয়েন্ট কম।

অন্যদিকে নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে। ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।

ভারত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখে ইতিহাস গড়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তারা প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলো ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলো ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে হিসাব করা হয়েছে।

ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ২৫৮।

র‍্যাঙ্কিংয়ের ৪ থেকে ৭ নম্বর অবস্থান অপরিবর্তিত রয়েছে: নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

১১ ও ১২ নম্বরে যথাক্রমে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড নিজেদের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। তারা নেদারল্যান্ডস (১৪) এবং স্কটল্যান্ডকে (১৫) পেছনে ফেলেছে।

১৬ নম্বরে নামিবিয়া অপরিবর্তিত রয়েছে। নেপাল (১৭) এবং ওমান (১৯) এক ধাপ করে এগিয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত ১৮ এবং কানাডা ২০ নম্বরে আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক করা ইতালি ১১ পয়েন্ট পেয়ে ২৬ থেকে ২৩ নম্বরে উঠে এসেছে। তারা নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে। এছাড়া, গত তিন বছরে অন্তত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস এবং ইসরায়েল র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে।

আমার বার্তা/এমই

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

সারাদেশে তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচিতে

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন

গত মাসেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে এডহক কমিটির কাছে। যে

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনালে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জেলার পুলিশের এসপি-ডিআইজি পদের ৩৯ কর্মকর্তার বদলি পদায়ন

৫ মে ‘গণহত্যা’র বিচার নিশ্চিত করতে হবে: হেফাজতে ইসলাম

দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি: সেনাপ্রধান

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি, শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

বাংলাদেশে শাখা খুলতে চায় অস্ট্রেলিয়ার ‘ইউনিভার্সিটি অব ক্যানবেরা’

পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদপ্রার্থী ঘোষণা করবে এনসিপি

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: মির্জা ফখরুল

অজ্ঞাত স্থান থেকে ভিডিও বক্তব্য দিলেন আসামি, খুঁজে পাচ্ছে না পুলিশ

অবৈধ অভিবাসন রোধ-দক্ষ জনশক্তি পাঠাতে ডিসিদের ভূমিকা রাখার আহ্বান

হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম: বিআইডব্লিউটিএ’র অপ্রতিরোধ্য আইয়ুব আলী

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে

কিছু দিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গা সংকট বিশ্ব এজেন্ডায় রাখতে জোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাস থাকলে কী সুবিধা, মন্ত্রীকে জানাল এয়ারবাস

স্বাস্থ্য সেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাইকোর্টে জামিন