ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে: সাইমন হারমার

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১০:৩৩

আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্ষমতা নিয়ে অতীতে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বর্তমান-সাবেক অনেক ক্রিকেটার সরাসরি আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বলেই দাবি করেছেন। সবশেষ তেমন কিছুই বললেন সাইমন হারমার। দক্ষিণ আফ্রিকার স্পিনারের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে নিয়ন্ত্রণ করে বিসিসিআই।

হারমারের দাবি, বিশ্ব ক্রিকেটে ভারতের আধিপত্য কেবল মাঠের পারফরম্যান্সে নয়, বরং তাদের বিশাল বাণিজ্যিক ও প্রশাসনিক শক্তির ওপর নির্ভরশীল। তার মতে, দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জয়ের পরও বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসেনি। গত বছর লর্ডসে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জেতে দক্ষিণ আফ্রিকা। ১৯৯১-৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর এটাই তাদের প্রথম বড় টেস্ট শিরোপা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে হারমার বলেন, ‘ভারতের বাণিজ্যিক শক্তির কারণেই সব ক্ষমতা তাদের হাতে। বিসিসিসিআই-ই আইসিসিকে নিয়ন্ত্রণ করে। তবে খেলোয়াড় হিসেবে আমরা কেবল নিজের কাজটাই করতে পারি। শিরোপা জিতলেই কেবল এই বয়ান বদলানো সম্ভব।’

বর্তমান দক্ষিণ আফ্রিকা দল নিয়ে বেশ সন্তুষ্ট হারমার। তাঁর মতে, প্রধান কোচ শুকরি কনরাড এবং অধিনায়ক টেম্বা বাভুমার অধীনে দলটি তারকা নির্ভর নয়, বরং সমষ্টিগত শক্তির ওপর গড়ে উঠেছে। এই প্রসঙ্গে হারমার বলেন, ‘আমাদের এই দল অংশগুলোর যোগফলের চেয়েও বড়। এখানে মাত্র কয়েকজন সুপারস্টার থাকলেও সবাই মিলে শক্তিশালী ইউনিট তৈরি করেছে। কোচ কনরাডের সোজাসাপ্টা মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, ‘কোচ সরাসরি কথা বলেন—এটা আমি পছন্দ করি।’

কাউন্টির অবকাঠামো ভালো হলেও মান নিয়ে প্রশ্ন তুলেছেন হারমার, ‘১৮টি দল থাকায় মাঝারি মানের খেলোয়াড়দের টিকে থাকার সুযোগ তৈরি হয়। অনেকেই শুধু চুক্তি ধরে রাখতে ন্যূনতম পারফরম্যান্স করে যাচ্ছে। দক্ষতা থাকলেই হবে না, চাপের মুহূর্তে লড়াই করার মানসিকতাও জরুরি।’

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

দুর্দান্ত পারফরম্যান্সে মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারানোর পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

বাফুফের জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ৬ জন কোচের অতি সংক্ষিপ্ত তালিকা হয়েছিল। সেই তালিকায়

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: কড়া বার্তা আনচেলত্তির

নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির কাঁধের বোঝাটা অনেক ভারী, বারবার কোয়ার্টার ফাইনাল থেকে ফেরা ব্রাজিলকে তার ২০২৬
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

জনস্বার্থ ও আইনের মুখে উচ্ছেদকৃতদের জীবিকা

তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান চীনের

কোরবানির চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে: ঢাবি উপাচার্য

প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূলধারায় আনতে কাজ করছে সরকার

কুমিল্লায় গঠিত হচ্ছে ওয়াসা: নাগরিক সেবায় নতুন মাইলফলক

ইসির ৪৯৩ কোটি টাকার সার্ভার প্রকল্পে সায় দিলেন না প্রধানমন্ত্রী

আজ এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭ জন

ফেনসিডিল রাখায় বেনাপোলের নারী মাদক কারবারির যাবজ্জীবন

বোনজামাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করতেন দুই ভাই

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই: পানিসম্পদমন্ত্রী

সেবা ও উৎপাদন খাতে ভর করে এপ্রিলে অর্থনীতিতে গতি ফিরেছে

সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তথ্যমন্ত্রীর

কোরবানির চামড়ার দাম বাড়ালো সরকার, ঢাকায় বর্গফুটে ২ টাকা বৃদ্ধি

পরিবেশের টেকসই উন্নয়নে সবাইকে কাজ করতে হবে: মাহদী আমিন

টেস্ট র‍্যাঙ্কিং: ক্যারিয়ারসেরা অবস্থানে শান্ত, নাহিদ রানা এগোলেন পাঁচ ধাপ

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর