ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

হঠাৎ জার্মান কোচ স্টর্কের সাক্ষাৎকার নিলো বাফুফে

আমার বার্তা অনলাইন:
১৩ মে ২০২৬, ১১:০৮

বাফুফের জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় ৬ জন কোচের অতি সংক্ষিপ্ত তালিকা হয়েছিল। সেই তালিকায় একাধিক জার্মান কোচ থাকলেও ছিলেন না অভিজ্ঞ ব্রেন্ড স্টর্ক। আজ আকস্মিকভাবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটার দিকে ব্রেন্ড স্ট্রর্কের সাক্ষাৎকার নিয়েছে বাফুফের জাতীয় দল কমিটির কর্মকর্তারা।

গত দুই দিন অতি সংক্ষিপ্ত তালিকায় থাকা ৬ জন কোচের সঙ্গে বেতন-আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে দর কষাকষি করছে বাফুফে। যখন ছয় জনের মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল তখন আকস্মিকভাবে আজ স্টর্কের সাক্ষাৎকার নেয়া হয়েছে। এতে খানিকটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

ছয় জনের অতি সংক্ষিপ্ত তালিকায় ওয়েলসের ক্রিস কোলম্যান ছাড়া তেমন হাই প্রোফাইল কোচ নেই। এদের তুলনায় ব্রেন্ড স্টর্ক অত্যন্ত বড় মাপের কোচ। ২০১৬ সালে হাঙেরীকে ইউরো কাপে নক আউট পর্বে উঠিয়েছিলেন স্টর্ক। ইউরোপের পাশাপাশি এশিয়াতেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি ১৫ মে'র মধ্যে হামজাদের পরবর্তী কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার ডেডলাইন নির্ধারণ করেছেন। এখন পর্যন্ত বাফুফে কোচের নাম ঠিক করতে পারেনি। আগামীকাল বিকেলে জাতীয় দল কমিটির আরেকটি সভা রয়েছে। সেই সভায় অতি সংক্ষিপ্ত তালিকা আরো সংক্ষিপ্ত হবে নাকি কোচের নাম একেবারে চূড়ান্ত হবে সেটাই দেখার বিষয়।

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: কড়া বার্তা আনচেলত্তির

নিঃসন্দেহে কার্লো আনচেলত্তির কাঁধের বোঝাটা অনেক ভারী, বারবার কোয়ার্টার ফাইনাল থেকে ফেরা ব্রাজিলকে তার ২০২৬

আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম: নাজমুল হোসেন

নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার হয়ে গেল পাকিস্তান। মিরপুর টেস্টে ১০৪ রানের বিশাল জয়ে

জামালের দুর্দান্ত গোলের পরও নাটকীয় জয়ে ফাইনালে মোহামেডান

ফেডারেশন কাপে আজ ছিল মোহামেডান ও ব্রাদার্সের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মোহামেডান ২-১ গোলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকিটের জন্য ‘ডিজিটাল যুদ্ধ’, চোখের পলকেই শেষ ট্রেনের আসন

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বনদস্যুদের সঙ্গে বনকর্মীদের গোলাগুলি, হাত-পা বাঁধা ৪ জেলেকে উদ্ধার

উচ্চশিক্ষার টেকসই রূপান্তরে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে জোর

৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প একনেক সভায় অনুমোদন

মানুষের চাহিদা অনুযায়ী উন্নয়নই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

ডেক্সামেথাসনে মোটাতাজা গরু চেনার উপায় জানালেন বাকৃবি অধ্যাপক

অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, নিহত দু’ভাই

জাতীয় পার্টির এমপি প্রার্থী ছিলেন ১৯৬ জন, নির্বাচনী ব্যয় ৫ লাখ টাকা

সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ

এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী

বিধানসভায় আস্থা ভোটের পরীক্ষায় বড় জয় পেলেন বিজয়

ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনকারী কুকি-চিন এজেন্ট: এক্স-ফোর্সেস

চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ, ব্যয় ৩৩৪৭৪ কোটি টাকা

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার: তথ্যমন্ত্রী

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি

দুই সপ্তাহ ধরে আম পান্না পান করলে শরীরে যা ঘটে

শিক্ষা খাতে অভিজ্ঞতা বিনিময় দুই দেশের জন্যই উপকারী হতে পারে