ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৬, ১২:০৭

হতাশা যেন কাটছেই না ক্রিশ্চিয়ানো রোনালদোর। সপ্তাহখানেকের মধ্যে দ্বিতীয়বারের মতো বড় হতাশার মুখে পড়লেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের ফাইনালে ঘরের মাঠে জাপানের গাম্বা ওসাকার বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হলো আল নাসরের।

কাতার বিশ্বকাপের পর ২০২৩ সালে বড় অঙ্কের টাকায় আল নাসরে যোগ দেন রোনালদো। কিন্তু এখন পর্যন্ত জেতা হয়নি কোনো মেজর শিরোপা। সেই অপেক্ষা বেড়েছে আরও। ম্যাচ শেষে ডাগআউটে বসে শিশুর মতো কেঁদেছেন রোনালদো। দ্বিতীয়ার্ধে আল নাসরের একের পর এক আক্রমণ সামলেও জয় ধরে রাখে গাম্বা ওসাকা।

কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রায় ২৬ হাজার দর্শকের সামনে আল নাসর ছিল স্পষ্ট ফেবারিট ছিল। প্রথম সৌদি ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু জয়ের স্বপ্নে বিভোর ছিল। এই প্রতিযোগিতাকে ইউরোপের উয়েফা ইউরোপা লিগের সমমানের দ্বিতীয় সারির এশিয়ান ক্লাব টুর্নামেন্ট ধরা হয়।

তবে ম্যাচের একমাত্র গোলটি করে গাম্বা ওসাকা। ২৯ মিনিটে ডেনিজ হাম্মেট ইসাম জেবালির বাড়ানো থ্রু বল ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন।

এর আগে সপ্তাহের শুরুতে সৌদি প্রো লিগ শিরোপাও প্রায় হাতছাড়া হতে বসেছিল রোনালদোর দলের। বেন্তোর ইনজুরি সময়ে করা অদ্ভুত আত্মঘাতী গোলে আল হিলাল ম্যাচ ড্র করে ১-১ গোলে।

সেই ম্যাচে জয় পেলে রোনালদো সৌদি আরবে নিজের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করতে পারতেন। কিন্তু চার দিন পর আবারও রিয়াদে হতাশা সঙ্গী হলো তার।

এখনও অবশ্য লিগ শিরোপার সম্ভাবনা বেঁচে আছে আল নাসরের। এক ম্যাচ বাকি থাকতে তারা আল হিলালের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে। বৃহস্পতিবার ঘরের মাঠে দামাক এফসির বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হবে।

অন্যদিকে একই রাতে আল হিলাল খেলবে আল ফাইহার মাঠে।

তাসকিন-মিরাজের বোলিংয়ে চাপে পাকিস্তান, লিডের স্বপ্ন বাংলাদেশের

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে আজ দারুণ সূচনা করেছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

বিশ্বকাপ খুব কাছেই, এমন সময়ে লামিনে ইয়ামালের ইনজুরিতে স্পেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। ক্লাব ফুটবল

দিনের শুরুতেই পাকিস্তানকে জোড়া আঘাত তাসকিনের

সিলেটে পেস-স্পিন দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তান। ফলে স্বাগতিক বোলাররা উইকেট থেকে কেমন

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা

ইরানে আবার হামলা হলে অতীতের ভুলের পুনরাবৃত্তি হবে: রুশ প্রতিনিধি

অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর!

বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

মোটরসাইকেলে করের পরিকল্পনা থেকে সরে আহ্বান জামায়াত আমিরের

তাসকিন-মিরাজের বোলিংয়ে চাপে পাকিস্তান, লিডের স্বপ্ন বাংলাদেশের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

হটস্পট হিসাবে চিহ্নিত ৩০ উপজেলায় কমেছে হামের সংক্রমণ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

ফাইনালে গিয়ে আরও একটি শিরোপা হাতছাড়া রোনালদোর

দেশে ঈদুল আজহা কবে জানা যাবে আগামীকাল

গুগল সার্চে কিউআর কোড স্ক্যান না করলে খুলবে না ওয়েবসাইট

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

টানা বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

মুঠোফোন সেবা: ১০০ টাকার মধ্যে ৫৬ টাকাই নেয় সরকার