ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
১০০-তে পেল ২২

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১৫:২৬

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় বিপিএলের অবস্থান এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ রেটিংয়ে ১০০-এর মধ্যে মাত্র ২২.৬ নম্বর পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মূল্যায়নে অন্তর্ভুক্ত ১০টি টি-টোয়েন্টি লিগের মধ্যে এটিই সর্বনিম্ন স্কোর।

খেলোয়াড়, এজেন্ট এবং বিভিন্ন দেশের ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মতামতের ভিত্তিতে সম্প্রতি বিশ্বের প্রধান টি-টোয়েন্টি লিগগুলোর মূল্যায়ন নম্বর প্রকাশ করেছে ডব্লিউসিএ। সেখানে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের শতবলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’, তাদের প্রাপ্ত নম্বর ৭৫ দশমিক ২।

দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এসএ২০ পেয়েছে ৬৮ নম্বর। ৬২ দশমিক ৬ নম্বর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। বিপরীতে মাত্র ২২ দশমিক ৬ নম্বর নিয়ে র‍্যাঙ্কিং তালিকার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

বিপিএলের এতটা পিছিয়ে পড়ার কারণও স্পষ্ট করেছেন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লিসা স্টালেকার। তার মতে, বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আকৃষ্ট করতে হলে টুর্নামেন্টটির সার্বিক মান বাড়ানোর পাশাপাশি পারিশ্রমিক ও ব্যবস্থাপনাগত সমস্যাগুলো দূর করতে হবে।

তিনি বলেন, ‘সবাই নিজের কাজের জন্য পারিশ্রমিক পায়, ক্রিকেটাররাও এর ব্যতিক্রম নয়। একজন পেশাদার ক্রিকেটার চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করা মাত্রই তার পারিশ্রমিক পরিশোধ করা উচিত। এজন্য টুর্নামেন্টের নির্দিষ্ট কাঠামো বা রূপরেখা থাকলে সেটা অনুসরণ করা প্রয়োজন।’

লিসা স্টালেকার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বিপিএল ভালো অবস্থানে নেই। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো পারিশ্রমিকসংক্রান্ত অনিশ্চয়তা। একজন পেশাদার ক্রিকেটার মাঠে নিজের দায়িত্ব পালন করলে, সময়মতো তার প্রাপ্য অর্থ পাওয়ার নিশ্চয়তা থাকতে হবে।’

গত কয়েকবছর ধরে পারিশ্রমিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছে বিপিএল। ক্রিকেটারদের সঙ্গে বড় অঙ্কের চুক্তি করলেও ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ পর্যন্ত তা পরিশোধ করেনি। ২০২৫ সালে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিল রাজশাহী, চিটাগংও কম বিতর্কে জড়ায়নি। সবশেষ আসরেও পারিশ্রমিক ইস্যুতে আলোচনায় এসেছে সিলেট টাইটানস।

আমার বার্তা/এমই

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের

বিশ্বকাপে সুইডেনের গোল উৎসব, তিউনিসিয়াকে গুঁড়িয়ে দাপুটে জয়

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। মিডফিল্ডার ইউসেফ আয়ারি দূরপাল্লার দুর্দান্ত শটে গোল

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

শেষদিকে ম্যাচটা জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে অজি শিবির আতঙ্ক ধরিয়েছেন এই পেসার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি, আটকে গেল কারামুক্তি

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি

ফ্যামিলি কার্ডে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ, ৪ কোটি পরিবার পাবে সুবিধা

বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক