ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

উরুগুয়ে-সৌদির বিদায়ে নকআউট নিশ্চিত করল পর্তুগালসহ ৫ দেশ

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৫:৩৪
আপডেট  : ২৭ জুন ২০২৬, ১৫:৩৬

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে চলমান বিশ্বকাপে অনেক নতুনত্ব দেখা যাচ্ছে। এখন চলছে গ্রুপপর্বের শেষ রাউন্ড। ইতোমধ্যে ৮টি গ্রুপের লড়াই শেষ। আর বাকি ৪ গ্রুপের লড়াই। আজ (শনিবার) সকালে ‘এইচ’ গ্রুপের লড়াই শেষে নিজেদের একটি করে ম্যাচ বাকি থাকলেও নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা, মিসর ও প্যারাগুয়ের।

‘এইচ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে স্পেন ও রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে কেপ ভার্দের নকআউট রাউন্ডে উঠেছে। স্পেনের কাছে পরাজিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে এবং কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা সৌদি আরব ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

মূলত এই স্পেন গ্রুপের ম্যাচ শেষে অন্যান্য গ্রুপে ন্যূনতম ৪ পয়েন্ট পাওয়া ৫ দেশ রাউন্ড অব থার্টি টুতে পা রাখল। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ে নিজেদের তিন ম্যাচ খেলেছে। ডি গ্রুপে ৪ পয়েন্ট পাওয়া লাতিন দেশটির অবস্থান তৃতীয়। তাদের সঙ্গে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আগেই উঠেছিল শেষ ৩২–এ, ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এ ছাড়া শেষ ৩২ নিশ্চিত করা ৪টি দলের এক ম্যাচ করে বাকি আছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামার আগে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের পয়েন্ট ৪। মূলত তারা নকআউটে উঠেছে ন্যূনতম তৃতীয় স্থানের দল হিসেবে। নিজেদের ম্যাচ শেষে সেই অবস্থানে পরিবর্তন হবে, যদি তারা ন্যূনতম ড্র–ও করতে পারে। একইঙ্গে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন-রানার্সআপ হওয়ারও সুযোগ আছে রোনালদো-কেইনদের সামনে।

আবার নিজেদের শেষ ম্যাচে হারলেও সমস্যা নেই ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের। এ ছাড়া ৩ বা এর কম পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে থাকা দক্ষিণ কোরিয়া (গ্রুপ এ), স্কটল্যান্ড (গ্রুপ সি), সেনেগাল (গ্রুপ আই) এখনও অপেক্ষায় আছে। ৩ পয়েন্ট পেলেও কেপ ভার্দে গ্রুপ রানার্সআপ হিসেবে প্রথমবার বিশ্বকাপে এসে নকআউটে উঠেছে।

আমার বার্তা/এমই

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৫ রান। এমন সমীকরণের সামনে মারুফা আক্তারের

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

১১৩ থেকে ১৪০- মাত্র ২৭ রানের ব্যবধান। এই ২৭ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে ৮টি উইকেট।

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

রাইয়ান বানি। বাংলাদেশের একজন উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ অপেশাদার (Amateur)  বক্সার। ২০২৩ সালের শেষ ভাগ

সুইডেনের পুনর্জাগরণ, কৌশলগত বিপ্লব ও নতুন স্বপ্নের অভিযাত্রা

বিশ্ব ফুটবলে সুইডেন সবসময়ই একটি আলোচিত ও জনপ্রিয় নাম। ফিফা বিশ্বকাপের মোট ২৩ টি আসরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊধ্বর্তন ২১ কর্মকর্তাকে বদলি: সিআইডিপ্রধান মোশাররফ হোছাইন

জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে সংসদে দুই দফায় বিতর্ক

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নদী থেকে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: পুলিশ

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন

তুরাগ থেকে মরদেহ উদ্ধারের প্রচারিত তথ্য বিভ্রান্তিকর, দাবির সত্যতা নেই

বাজেটকে সাহসী উল্লেখ করে ববি হাজ্জাজ বললেন, ‘পারফেক্ট বলে কিছু নেই’

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ জন

সবুজবাগে ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ রানেই অলআউট বাংলাদেশ

সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহি বাড়াতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল: ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ জন মনোনীত

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

একজন রাইয়ান বানি ও বক্সিং নিয়ে তার স্বপ্ন...

বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রী নুরুল হকের

আদ্-দ্বীনের ভয়াবহ অব্যবস্থাপনা সংসদে প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেপ্তার