ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১১:৪৫

ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার লাইন নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা। এর মাধ্যমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কখন এবং কীভাবে হস্তক্ষেপ করবেন, সেটা যে কেউ জানতে পারবেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে যে, ক্লিয়ার লাইন প্ল্যাটফর্মটি ইতোমধ্যে সক্রিয় হয়েছে। প্রচুর বিতর্ক সৃষ্টি করা এই প্রযুক্তির কাজ ব্যাখ্যা করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন ঘটনা, খেলা, পদ্ধতি ও প্রয়োগের মানদণ্ড সংক্ষেপে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।

উয়েফার রেফারি কমিটির প্রধান রবার্তো রসেত্তি বলেন, ‘সবাই যে প্রশ্নটি করছেন তা হলো, কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ করা উচিত? এটিই মূল বিষয়। কেউই সঠিকভাবে জানে না কখন তাদের এটি করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘প্রায় ৮ বছরের অভিজ্ঞতা, বিভিন্ন ভিএআর ঘটনা এবং ১০০টিরও বেশি স্পষ্ট ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে আমরা ক্লিয়ার লাইন তৈরি করেছি। এটি এমন একটি নথি যেখানে আমরা ব্যাখ্যা করেছি কখন এবং কীভাবে ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত এবং এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে সবাই একটি স্পষ্ট নির্দেশনা পেতে পারে। এটি কেবল রেফারিদের জন্য নয়। বরং সমগ্র ফুটবলের জন্য, খেলোয়াড়, কোচ, ভক্ত ও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করে তৈরি।’ রোসেত্তির মতে, সবকিছু সুশৃঙ্খলভাবে সাজাতে সক্ষম, এমন ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত হয়েছে ভিএআর-এর ভিত্তি।

উয়েফার আরেক কর্মকর্তা ভেলাস্কো কার্বালো এই বৈপ্লবিক টুলটির কাজ করার পদ্ধতি ব্যাখ্যা করে বলেন, ‘এটি কেবল রেফারিদের জন্য তৈরি কোনো ওয়েব পেজ কিংবা রেফারি সংস্থার জন্য ডিজাইন করা কোনো প্ল্যাটফর্মও নয়।’

তিনি আরও বলেন, ‘যেকোনো মানুষের কাছে আমাদের মৌলিক নীতিগুলো ব্যাখ্যা করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। যেকোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর আমাদের লাইব্রেরির ক্লিপের সাথে তুলনা করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটিকে একটি রেফারেন্স হিসেবে দেখতে চাই।’

২০২৬-২০২৭ মৌসুম থেকে উয়েফা এই নির্দেশিকা মেনে চলবে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট। ক্ষুদ্র বা সূক্ষ্ম ভুলের চেয়ে কেবল বড় ও স্পষ্ট ভুলগুলোর দিকে মনোযোগ দিয়ে ভিএআরকে কম হস্তক্ষেপকারী এবং আরও বেশি নিখুঁত করে তোলা।

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এই সিরিজ আয়োজনে বাংলাদেশের

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে আফগানিস্তান

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজ নিজেদের করে নেওয়ার

আসিয়ান ঢাকা কমিটি গলফ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত 

বাংলাদেশে নিযুক্ত আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহের মিশন প্রধানদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি) শনিবার, ৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক ছাত্রনেতা

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’

ইরানের সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন, শীর্ষ পদে নতুন নিয়োগ

কোস্ট গার্ডের সংকেত অমান্য করে পালানো নৌকায় মিলল ১২ কোটি টাকার ইয়াবা

পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, সুবিধা হারাচ্ছেন আরও হাজারো মানুষ

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ জন

কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১৩২, আহত ৫৭০

৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে দেশ