ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

আমার বার্তা অনলাইন:
১৪ আগস্ট ২০২৬, ১১:৪৫

প্রায় এক দশকের ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। গত ১১ আগস্ট পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের নিয়ে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিয়ে করেন তারা। রোনালদো তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আর তার বিয়ে এখনও আলোচনার কেন্দ্রে আছে। এমন সময়ে জর্জিনার সঙ্গে তার বিয়ের আর্থিক শর্তের বিষয় উঠে এলো। বিয়ের সনদের বিবরণ অনুযায়ী, ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন দুজন।

মেক্সিকান প্রকাশনা এন পারেজা-র প্রতিবেদন অনুযায়ী, দম্পতির আনুষ্ঠানিক নিবন্ধন নথি থেকে জানা যায় যে, তাদের বিয়ে ‘সম্পত্তি পৃথকীকরণ’ ব্যবস্থার অধীনে সম্পন্ন হয়েছিল। এই ধারাতে নিশ্চিত হওয়া গেছে, রোনালদো ও জর্জিনা উভয়েই কোনোরকম পারস্পরিক অংশীদারিত্ব ছাড়াই তাদের নিজ নিজ সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবেন।

পর্তুগিজ আইন অনুযায়ী, এই ধরনের চুক্তির কারণে রোনালদো ও জর্জিনা তাদের বিয়ের আগে বা হওয়ার সময় সম্পদ, আয় ও বিনিয়োগের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এমনকি ভবিষ্যতে বিচ্ছেদ হলেও তাদের সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে ভাগাভাগি হয়ে যাবে না। মানে রোনালদো তার চুক্তি, এন্ডোর্সমেন্ট ও ব্যবসা, এমনকি সৌদি প্রো লিগ ও হোটেল চেইন পেস্তানা সিআরসেভেন থেকে যা আয় করবেন, সবই থাকবে তার।

পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের নথিতে কিছু শর্ত রয়েছে, যেগুলো তারা বিচ্ছেদের আবেদনের সঙ্গে সঙ্গে কার্যকর হবে। প্রথম শর্ত অনুযায়ী, রোনালদোর কাছ থেকে প্রতি মাসে এক লাখ ইউরো ভাতা পাবেন জর্জিনা। আরেক শর্ত বলছে, মাদ্রিদে লা ফিনচায় অবস্থিত এই দম্পতির বিলাসবহুল বাড়িটির পূর্ণ মালিকানা পাবেন তিনি। এই সম্পত্তির বর্তমান মূল্য ৫০ লাখ ডলারের উপরে।

একই রিপোর্টে বলা হয়েছে, দুজনের বিয়েতে পাঁচ সন্তান ছাড়াও অন্য ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে ছিলেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু মিগুয়েল পাইসাও ও জর্জিনার বোন ইভানা রদ্রিগেজ।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দলীয় স্কোর তিনশ পার হওয়ার পরপর ছোট্ট একটা ধস। অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশের শক্ত

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলেছিল। যখন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বয়স

অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড নিলো বাংলাদেশ

২৩ বছর পর খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল। ডারউন টেস্টে এরই

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

ডারউইনে রীতিমতো আগুন ঝরালেন বাংলাদেশি পেসাররা। হাসান মাহমুদ-এবাদত হোসেনদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি অজিরা। হাসান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

৭ সহকারী পুলিশ কমিশনারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুকুরে গোসলে নেমে দুই বোনসহ প্রাণ গেল ৩ শিশুর

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ জন

তারেক রহমানের ভারত সফর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আয়োজনের চেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী