ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আফগানদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ জয়

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখল স্বাগতিকরা। এবারও ৭ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রেয়াস আইয়ার বাহিনী। আর এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ পরপর দুই ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইব্রাহিম জাদরান (৩৭) ও মিডল অর্ডারে রশিদ খান (১৬ বলে ২৮) এবং মোহাম্মদ নবীর (১৪ বলে ২০) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫৯ রান তোলে আফগানরা। ভারতের হয়ে দারুণ বোলিং করেন অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি। তিনি ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের চিত্র বদলে দেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনে মাত্র ৩৮ বলে ৮৮ রানের ঝড়ো জুটি গড়েন। স্যামসন মাত্র ২০ বলে তার সপ্তম টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন এবং ২২ বলে ৫৭ রান (৪টি ছক্কা ও ৭টি চার) করে আউট হন। অন্যদিকে অভিষেক শর্মা ১৯ বলে করেন ৩৯ রান।

পাওয়ার প্লেতে ভারত সংগ্রহ করে ৮২ রান। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নামলেও সুবিধা করতে পারেননি দলনেতা শ্রেয়াস আইয়ার। ১১ বলে ১১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এদিকে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন ইশান কিষাণ ও তিলক ভার্মা। ইশান ৩৮ ও তিলক ১৫ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন। ২৪ রানের খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ভারতীয় অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী

২০১৪ বিশ্বকাপ মাঠের পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রেখেছিলেন। দলকে এনে দিয়েছিলেন সেরা সাফল্য। সেই চমৎকার

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাপানে

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কার কারণে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার অনুমতি দেয়নি

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ স্যাম ও টম কারানের সঙ্গে তার ছোটবেলার কথা মনে করলেন। দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে : মাহদী আমিন

একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

প্রতিটি শিশুর প্রতিভা বিকাশের আশ্রয়স্থল হবে শিশু একাডেমি

বরিশালে ইলিশ সরবরাহ বেড়ে দ্বিগুণ মণে দাম কমেছে ২০ হাজার টাকা

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

সর্বজনীন পেনশনে আসছে বড় পরিবর্তন, মিলবে ঋণ-স্বাস্থ্যবিমা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯

সাবেক সিটিটিসি প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

দেশের চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে

পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

শুধু মানুষ নয়, দক্ষতাও রপ্তানি করুক বাংলাদেশ

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু