ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে এশিয়ান গেমস থেকে বাংলাদেশের বিদায়

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১১:০৮

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১৩ ওভারে।

টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। জবাবে ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ে ফাইনালের টিকিট পেয়েছে তারা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ।

দলীয় ২১ রানেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান, অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। তানজিদ ৭, লিটন ২ ও ইমন করেন ১ রান। এরপর সাইফ হাসান ১৭ বলে ১৯ রান করে ফিরলে আরও বিপাকে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই করেন তাওহীদ হৃদয়। ২৫ বলে ৪টি ছক্কা ও ২টি চারে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। মোসাদ্দেক হোসেন করেন ১৬ বলে ১১ রান। শেষদিকে শেখ মাহেদী হাসান ৪ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

অতিরিক্ত থেকে বাংলাদেশ পায় ১৯ রান, যার ১৫টিই আসে ওয়াইড থেকে। ১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১১ রান। পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল সুফিয়ান মুকিম। ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। আরাফাত মিনহাজ ৩ ওভারে ২টি উইকেট শিকার করেন।

১১২ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেয় বাংলাদেশ। দলীয় ৬ রানে সাহিবজাদা ফারহানকে ১ রানে ফেরান মাহেদী। ১৬ রানের মাথায় সাদাকাতকে ১৫ রানে আউট করেন নাসুম আহমেদ।

এরপর সাইম আইয়ুব ১২ বলে ২১ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হন। ওসমান খানও ৯ বলে ১৪ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে ৫৩ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।

তবে এরপর আর কোনো বিপদ হতে দেননি হাসান নওয়াজ ও আব্দুল সামাদ। পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। হাসান নওয়াজ ২২ বলে ২৭ রান করেন, তার ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে আব্দুল সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।

১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে নেয় পাকিস্তান। ফলে ৬ উইকেটের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। বাংলাদেশের হয়ে মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে শ্রীলংকা ও ভারত ম্যাচের বিজয়ী দল।

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই রোনালদোর সঙ্গে বিরোধ নেই বলে অস্বীকৃতি দিন না কেন, তার

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

বড় টুর্নামেন্ট আর বাংলাদেশ নারী দলের ব্যর্থতার চিত্র যেন চিরায়ত হয়ে দাঁড়িয়েছে। অবশ্য দ্বিপাক্ষিক সিরিজেও

মেসিকে ছাড়া নতুন যুগের শুরু, বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়া নতুন যুগের শুরুটা এর চেয়ে সুন্দর আর কীভাবেই বা হতে পারত! দলের

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। কোনো ম্যাচেই টস পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

ফেনীর সরকারি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ১ মেগাওয়াট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন

হোয়াটসঅ্যাপ খুললেই বন্ধ হয়ে যাচ্ছে? ৫ সহজ উপায়ে ঠিক করুন

নতুন এআই মডেল ‘জেমিনি ৪ আর্গন’ আনলো গুগল