ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১০:০১

আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ● ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮০৮ - স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।

১৮৩২ - গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।

১৯১৫ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা যুক্তরাষ্ট্রে ‘লুসিতানিয়া’ জাহাজ ডুবিয়ে দেয়।

১৯২৩ - অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

১৯২৯ - লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।

১৯৪১ - মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।

১৯৪৮ - জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।

১৯৫৪ - দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত হয়। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।

জন্ম

১৭১১ - ডেভিড হিউম, স্কটিশ অর্থনীতিবিদ, ঐতিহাসিক এবং দার্শনিক।

১৮১২ - রবার্ট ব্রাউনিং, ইংরেজ কবি।

১৮৪০ - পিওতর ইলিচ চাইকভ্‌স্কি, রাশিয়ান সুরকার ও শিক্ষাবিদ।

১৮৬১ - রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সাহিত্যিক।

১৮৬৭ - ভাদিস্লাভ স্ট্যানিশস্লাভ রেইমন্ট, পোলিশ কথাসাহিত্যিক।

১৮৮১ - উইলিয়াম পিয়ার্সন, রবীন্দ্র সাহিত্যের অনুবাদক।

১৮৮৯ - গ্যাব্রিয়েলা মিস্ত্রাল, কবি, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও নারীবাদী।

১৮৯২ - মার্শাল জোসিপ ব্রজ টিটো, যুগোশ্লাভিয়ার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপ্রধান।

১৮৯৩ - ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।

১৯০১ - গ্যারি কুপার, মার্কিন অভিনেতা।

১৯১০ - শান্তিদেব ঘোষ, ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্র সংগীত বিশারদ।

১৯১৫ - অমিয় বাগচী, বাঙালি কবি ও গীতিকার।

১৯১৯ - ইভা পেরন, আর্জেন্টিনার অভিনেত্রী ও ২৫তম ফার্স্ট লেডি।

১৯৩১ - সিদ্দিকা কবীর, বাংলাদেশি পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।

১৯৩৬ - শিশির কুমার দাশ, অগ্রণী বাঙালি কবি, নাট্যকার, অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।

১৯৩৯ - সিডনি অল্টম্যান, কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী।

১৯৪৩ - পিটার কেরি, অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও ছোটগল্পকার।

১৯৬৫ - নরম্যান হোয়াইটসাইড, সাবেক উত্তর আয়ারল্যান্ডীয় ফুটবলার।

১৯৭১ - তোমা পিকেতি, ফরাসি অর্থনীতিবিদ।

১৯৮৪ - কেভিন ওয়েন্স, কানাডীয় পেশাদার কুস্তিগির।

মৃত্যু

৮৩৩ - ইবনে হিশাম, বিখ্যাত ও প্রাচীন সীরাত সংকলক।

১৮২৫ - আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদী সুরকার।

১৮৪০ - কাসপার ডাভিড ফ্রিডরিখ, ঊনবিংশ শতকের জার্মানির রোমান্টিক ল্যান্ডস্কেপ চিত্রকর।

১৯০৯ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৪ - আল্লুরি সিতারামারাজু, ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী।

১৯৪১ - স্যার জেমস ফ্রেজার, স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ।

১৯৫১ - ওয়ার্নার ব্যাক্সটার, মার্কিন অভিনেতা।

১৯৭১ - রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর।

১৯৭৪ - ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বাসন্তী দেবী।

১৯৯৩ - অজিতকৃষ্ণ বসু, সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা।

২০০৩ - শিশির কুমার দাশ, অগ্রণী বাঙালি কবি, নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।

২০১৯ - সুবীর নন্দী, বাংলাদেশি সংগীতশিল্পী।

২০২২ - পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী তথা আবৃত্তিকার।

৬ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৬ মে ২০২৬ ● ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জিলকদ ১৪৪৭। আজকের

৪ মে ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ সোমবার, ৪ মে ২০২৬ ● ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৫ জিলকদ ১৪৪৭। আজকের

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

  আজ রবিবার, ৩ মে ২০২৬ ● ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৪ জিলকদ ১৪৪৭। আজকের

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২ মে ২০২৬ ● ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৩ জিলকদ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা