ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৫

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় বর্ণিল আয়োজনে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) নববর্ষ উপলক্ষে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে এনইউবিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের নেতৃত্বে এনইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, ভাইস চেয়ারম্যান হালিমা সুলতানা জিনিয়া, এনইউবিটি সদস্য লাবিবা আব্দুল্লাহ, নূরজাহান আব্দুল্লাহ, হাবিবুন নাহার ও মুন্সী ফখরুল ইসলাম বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত স্টল পরিদর্শন করেন।

স্টলগুলোতে শিক্ষার্থীদের তৈরি পিঠা-পুলি, ঐতিহ্যবাহী খাবার ও লোকজ সামগ্রী প্রদর্শিত হয়। এরপর ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে নাটক ‘নকশী কাঁথার মাঠ’, নৃত্য, বিতর্ক ও সংগীত পরিবেশিত হয়। পাশাপাশি বক্সিং প্রদর্শনী, বানর খেলা, পুতুলনাচ ও বায়োস্কোপসহ কয়েকটি লোকজ বিনোদনের আয়োজন ছিল।

বিকেলে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই উৎসবের মাধ্যমে নতুন বছরকে আমরা আশাবাদ, সৌহার্দ্য ও ইতিবাচক মানসিকতায় গ্রহণ করি। বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আমার বার্তা/এমই

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা সংবলিত ব্যানার ছিড়ে ফেলার

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনকে বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নববর্ষ উদযাপন

‘এবারের বৈশাখের স্বপ্ন-শপথ/ আগামীর বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী