ই-পেপার সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

অনলাইনে সহজ আয়ের প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এই তথ‍্য জানান।

গ্রেপ্তার ব্যক্তি মো. হারুন অর রশিদ (২৯)। তার বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানায়।

সিআইডি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন ও টাস্ক সম্পন্নের মাধ্যমে সহজে আয় করার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত প্রতারক চক্রটি। প্রথমে অল্প কাজের বিপরীতে সামান্য টাকা দিয়ে আস্থা অর্জন করা হতো। পরে বড় লাভের আশ্বাস দিয়ে ধাপে ধাপে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হতো।

অনলাইন টাস্ক হিসেবে নির্দিষ্ট পোস্টে লাইক-শেয়ার, অ্যাপ বা লিংকের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে বলা হতো। এভাবে ভুক্তভোগীদের কাছ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা সংগ্রহ করা হতো।

তদন্তে জানা গেছে, চক্রটি ৪টি বিকাশ নম্বর ও ৯টি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা আত্মসাৎ করে।

এ ঘটনায় ভুক্তভোগী সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ দিলে তাকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর লালবাগ থানায় পেনাল কোড ১৮৬০-এর ৪০৬/৪২০/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি সিআইডি তদন্তভার গ্রহণ করে।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বিশ্লেষণ, আসামিদের শনাক্তকরণ এবং বিদেশ গমনাগমন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আদালতের আদেশে আসামিদের পাসপোর্ট জব্দ ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১৮ এপ্রিল মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে সন্দেহভাজন হারুন অর রশিদকে আটক করা হয়। পরদিন তাকে গ্রেপ্তার করে সিআইডির হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রতারণার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছে।

গ্রেপ্তার হারুনকে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

আমার বার্তা/এমই

পূর্ব শত্রুতা-আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে (২৮) হত্যার নেপথ্যে রয়েছে পূর্ব শত্রুতা ও আর্থিক

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস ব্যবহার রোধে দেশজুড়ে সাঁড়াশি অভিযান জোরদার করেছে।

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ৪০ লাখ টাকার জাল নোটসহ আলী আজগর সিকদার (২৩)

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহজ আয়ের প্রলোভনে কোটি টাকার প্রতারণা, সিআইডির জালে মূল সদস্য

এনসিপি-জাগপার দুই নেত্রীসহ নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত

প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : তারেক রহমান

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাইরে তেলের সংকট সংসদে নেই: জ্বালানি নিয়ে ক্ষোভ বিরোধীদলীয় নেতার

খিদা পাইছে আমার, বাপের বাড়িতে খেতে দিবেন না: প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো বাংলাদেশ

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ: তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়: প্রত্যাশা হাইকোর্টের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান জানালেন চীনা প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার

খাঁটিহাতা হাইওয়ে থানা কর্তৃক ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের আলোচনা

বাংলাদেশ-ইইউ অংশীদারি ও সহযোগিতা প্রাথমিক চুক্তি স্বাক্ষর

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই বোটসহ ১১ জন আটক

বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী, আলোচনায় সুবর্ণা ঠাকুর

পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইচএসসি পাসেই আবেদন

বিচার বিভাগের স্বাধীনতার দার উন্মোচন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা জ্বালানির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে: বাণিজ্যমন্ত্রী