ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১৩:১৮

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) এ মামলায় আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের জন্য ছিল। গেজেট প্রকাশিত হওয়ায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জজ মো. সাব্বির ফয়েজের আদালত মামলার পরবর্তী কার্যক্রম তথা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ১৬ এপ্রিল ধার্য করেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত- ৫ এ বদলির আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন একই আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫ বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১ বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।

তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে এসএসসি পরীক্ষার্থীদের জমায়েতের চেষ্টা

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করতে কিছু শিক্ষার্থীর জমায়েত

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকা সব অবৈধ বাস কাউন্টারগুলোকে ৩০ মিনিটের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে

গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

গণতন্ত্র সুরক্ষিত রাখার স্বার্থে সরকার পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মশক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে মশক সুপারভাইজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন

চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখল

সরাইলে জমির মালিককে না জানিয়ে জমি থেকে মাটি কাটার অভিযোগ

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, ইবিতে তদন্তে কমিটি

আশুলিয়ায় ২ যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ

জ্বালানি রূপান্তরে বাস্তবমুখী জ্ঞান অর্জনের আহ্বান তথ্যমন্ত্রীর

কঠোর নিয়ম বাতিলের দাবিতে শাহবাগে এসএসসি পরীক্ষার্থীদের জমায়েতের চেষ্টা

রামেকে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে তিন শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৩

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দ

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল পাস

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ করা হবে

এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, শুরু ২০ এপ্রিল

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারের জন্য বদলি

সায়েদাবাদে ৩০ মিনিটের মধ্যে অবৈধ কাউন্টার সরিয়ে নেওয়ার নির্দেশ

বর্তমান সরকার শিক্ষাকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে: প্রধানমন্ত্রী