ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৮

আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের কেনাকাটা ও অন্যান্য ক্ষেত্রে যেসব দুর্নীতি রয়েছে, সেগুলো বন্ধ করা হবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘আমাদের টেন্ডারগুলো এমনভাবে করা হয় যেন নির্দিষ্ট কোনো কোম্পানি কাজ পায়। সারা বিশ্বে হামের টিকার ২০টি ভেরিয়েন্ট থাকলেও আমাদের এখানে নির্দিষ্ট ভেরিয়েন্টের কথা লিখে দেওয়া হয়, যাতে বিশেষ কেউ লাভবান হয়। এভাবে দুর্নীতির মাধ্যমে বিজ্ঞান ও উদ্ভাবনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিভাগীয় কেনাকাটায় দুর্নীতির যে পথগুলো রয়েছে, সেগুলো আমরা এখনো পুরোপুরি বন্ধ করতে পারিনি। তবে আশা করছি, আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারব। এ জন্য আমি চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’

ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ওষুধের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘আমরা ডেঙ্গুর ওষুধ পরীক্ষা করে দেখেছি মান ঠিক আছে, কিন্তু স্প্রে করলে মশা মরে না। কারণ, ওষুধে কেরোসিন বা পানি মিশিয়ে পাতলা করে ফেলা হয়।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সঠিক অনুপাতে মশা মারার ওষুধ স্প্রে করা হয় না। অল্প ওষুধে বেশি করে কেরোসিন মেশানো হয়, তাই মশা মরে না। সঠিক অনুপাতে ওষুধ দেওয়ার জন্য ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়েছিল বলেও জানান তিনি।

হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে রোগীদের যে খাবার দেওয়া হয়, তার মান নিয়ে প্রশ্ন আছে। খাবারে তেলাপোকা পাওয়া গেলে রোগ নিরাময়ের বদলে মানুষ আরও অসুস্থ হবে। এ ছাড়া হাসপাতালের ভেতরে হকারদের নোংরা খাবার বিক্রি এবং চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়গুলোও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জনস্বাস্থ্যের জন্য পরিবেশ দূষণকে বড় হুমকি বলে উল্লেখ করেন মন্ত্রী। এ কারণে চিকিৎসা করেও মানুষকে সুস্থ করা যাচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র ব্যাটারি পোড়ানো ও কারখানার ধোঁয়ায় মানুষ ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছে। একদিকে আমরা চিকিৎসা দিচ্ছি, অন্যদিকে পরিবেশ দূষণে মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে।

করোনাকালে চিকিৎসকদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আপনারা দক্ষ, আপনারা পারেন। কিন্তু নৈতিকতার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতার বিজ্ঞানকে পেশায় বিনিয়োগ না করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।’

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে বলে জানিয়েছে

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে মিজেলস (হাম) পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলছে। গত ২২ দিনে সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি এপ্রিল মাসে রোগ শনাক্তের হার প্রতিদিন গড়ে ৩৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন