ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৬:৫৩
আপডেট  : ২৮ জুলাই ২০২৬, ১৭:৩৫
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে হতাহতের ঘটনা ঘটে।

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষসহ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ কলেজের পেছনের সীমানাপ্রাচীরটি ধসে তাদের ওপর পড়ে কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মোট আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত থাকলেও আহতদের মধ্যে এখনো একজন-দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৭রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৭

ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে বাকি অংশের দেয়াল ধসে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’

এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমার বার্তা/এমই

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ‘সুধাসদন’ থেকে মো.

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে দুই সন্তান রেখে এক গৃহবধূ পরকীয়া

ঢাকা-আরিচা মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ, প্রাণ গেল দুই ভাইয়ের

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার