ই-পেপার বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ

আমার বার্তা অনলাইন:
২৮ জুলাই ২০২৬, ১৪:৫২
যশোরে জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় স্থানীয়রা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকার আল মাদরাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে সোমবার (১৭ জুলাই) সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদরাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়। তবে মঙ্গলবার সকালে মাদরাসা খুললে গোলাম রসুল তা বন্ধ রাখতে বলেন বলে অভিযোগ ওঠে। এরপরই স্থানীয়রা ক্ষুব্ধ হয়। প্রতিবাদে বেলা ১১টার দিকে তারা একত্রিত হয়ে এমপির বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের দাবি, মাদরাসাটি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তাদের অভিযোগ, ওই মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে সব সময়ই গোলাম রসুল ও তার মেয়ে খারাপ আচরণ করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তার ওপর চড়াও হয়। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তারা এমপি গোলাম রসুল ও তার মেয়ের বিচারের দাবিতে সড়কে অবস্থান করেন।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

তিনি বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা জানান, তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদরাসা বন্ধ থাকলেও সেখানে শিশুরা বিভিন্ন সময় এসে গোলযোগ সৃষ্টি করে। এর প্রতিবাদ করেছিলেন তার মেয়ে অনন্যা। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে। এখন অহেতুকভাবে তাদের বাড়িতে হামলা করে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

ঘটনার পর সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল ফেসবুক পেইজে ভিডিও বার্তায় জানিয়েছেন, এলাকার এই মাদরাসাটিতে আড়াইশ’-তিনশ’ শিক্ষার্থী থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য এলাকার সড়কটিতে সবসময় ভিড় থাকে। বিষয়টি নিয়ে কথা বলায় আমার মেয়েকে মারপিট করা হয়েছে। এরপর এলাকায় উত্তেজনা ছাড়িয়ে আমার বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। আমি বলেছি, আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। তারপরও তারা শোনেনি। তারপরও আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহবাস্থনের আহ্বান জানাই।

আমার বার্তা/এমই

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

গাজীপুরের গুরুত্বপূর্ণ টঙ্গী-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ময়লার ভাগাড় জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব (সরাইল) রিজিয়নের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, ময়মনসিংহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়  দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, শিক্ষার্থী ও যাত্রীরা; দ্রুত অপসারণের দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের শত্রু: তথ্যমন্ত্রী

প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

টিকিট কালোবাজারি-মাদক দমনে কমলাপুর স্টেশনে রেল-র‍্যাবের যৌথ অভিযান

মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

দুই মাসে ২৫টি পুশইন প্রতিহত করেছে উত্তর-পূর্ব রিজিয়ন বিজিবি: কমাণ্ডার

কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

জবি শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের নেতৃত্বে অজয় পাল ও বাঁধন দাস

মেলানিয়া-ব্যারনকে হত্যার হুমকি: কেন নিশানায় ডোনাল্ড ট্রাম্প পরিবার

জাপানে ভূমিকম্পে শপিং সেন্টারে বিস্ফোরণ, অনেকে আটকা

স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে জোর

বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সত্য উদ্‌ঘাটনে মাঠে বিএসটিআই

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮

সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

স্বচ্ছ কার্বন মার্কেট গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৮: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, গুরুত্বে ভূ-রাজনীতি

মেয়ের আত্নহত্যার ৩ মাসের মাথায় পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার