ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব

রাজীব দে
২২ আগস্ট ২০২৬, ১০:৫২

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী স্বাদ, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা গল্প ঢাকাবাসীর কাছে তুলে ধরতে ‘হলিডে ইন ঢাকা সিটি সেন্টার’ আয়োজন করতে যাচ্ছে বিশেষ পাহাড়ি খাদ্য উৎসব ‘তিন পাহাড়ের গল্প—পাহাড়ি খাদ্য উৎসব ২০২৬’। উৎসবটি বুধবার ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে চলবে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সমৃদ্ধ রন্ধনশিল্প ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই উৎসবটি কেবল একটি খাবারের আয়োজন নয়; বরং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনধারা, স্থানীয় উপকরণ ও স্বতন্ত্র খাদ্যসংস্কৃতির এক বর্ণাঢ্য উদযাপন। ঢাকায় বসেই অতিথিদের আসল পাহাড়ি স্বাদ ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য।

উৎসবের বুফেতে থাকবে পাহাড়ি জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি ও স্থানীয় উপকরণের নানান পদ। মেন্যুতে রয়েছে পাহাড়ি চিকেন হেবাং, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, ব্যাম্বু শুট চিকেন, মাটন হেবাং, চিকেন মুন্দা, কাঁকড়া মুন্দা, ডমি মুন্দা, ঐতিহ্যবাহী লাকসু, পাহাড়ি মোমো, স্পাইসি চিকেনসহ পাহাড়ি নুডুলস, পাহাড়ি পদ্ধতিতে তৈরি মাছের পদ, বিন্নি ভাত, মৌসুমী পাহাড়ি সবজি এবং বিন্নি চালের পায়েসসহ আরও নানা পদ।

বুফে মূল্য: প্রতিজনের জন্য বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯৯ টাকা (অল-ইনক্লুসিভ)।

সুইমিং পুল সুবিধা: বুফে উপভোগকারী অতিথিরা হোটেলের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশের বিশেষ সুযোগ পাবেন।

ব্যাংক অফার: উৎসবের এক্সক্লুসিভ ব্যাংক পার্টনার ‘পূবালী ব্যাংক পিএলসি’। শর্তসাপেক্ষে পূবালী ব্যাংকের কার্ডধারীরা পাবেন ‘বাই ১ গেট ৪’ (B1G4) অফার। এছাড়া অন্যান্য নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ১ গেট ৩’ (B1G3) অফার।

এয়ার অ্যাস্ট্রা অফার: উৎসবের এয়ারলাইন পার্টনার ‘এয়ার অ্যাস্ট্রা’। আয়োজনে অংশ নেওয়া অতিথিদের জন্য থাকছে র‍্যাফেল ড্র। ভাগ্যবান একজন বিজয়ী পাবেন ঢাকা-সিলেট-ঢাকা রুটে দুজনের রাউন্ড-ট্রিপ বিমান টিকিট।

হেলিকপ্টার ফ্লাইং: ফ্লাইং পার্টনার ‘আরকেডি হেলিকপ্টার’। বিজয়ী অতিথি সঙ্গীসহ উপভোগ করতে পারবেন আকর্ষণীয় হেলিকপ্টার রাইডের অভিজ্ঞতা।

খাবারের পাশাপাশি পুরো হোটেল জুড়ে তৈরি করা হবে পাহাড়ি আবহ। লবিতে থাকবে বিশেষ পাহাড়ি ঝরনা ও নান্দনিক স্থাপনা। পরিবেশ প্রাণবন্ত রাখতে আরও থাকছে লাইভ মিউজিক ও ঐতিহ্যবাহী পাহাড়ি নৃত্য পরিবেশনা।

বুধবার ১৯ থেকে শুরু ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের এই আয়োজনে এসে পাহাড়ি খাদ্য ও সংস্কৃতির অনন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গ্রেপ্তার

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

ফেসবুকে মন্তব্য, পারিবারিক অভিযোগসহ বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে পুনর্বহালের

ডিএমপির অভিযানে উত্তরা ও তুরাগ থানা এলাকায় ৩০ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে

মহাখালীতে চুরি, এনা পরিবহনের বাস মিরপুরে উদ্ধার

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু

টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল

রা‌শিয়ার হ‌য়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার, দে‌শে ফির‌বেন রোববার

মির্জা ফখরুলকে অভিনন্দন, ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান

ওয়াশিংটন নতুন কোনো হুমকি দিলে তার জবাব হবে বিধ্বংসী: ইরান

ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, খুলবে সম্ভাবনার দুয়ার