ই-পেপার শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

আমার বার্তা অনলাইন:
২২ আগস্ট ২০২৬, ১৩:৩৯

নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালিয়ে শাহিদ হোসেন (৪৫) নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। আজ (শনিবার) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহিদ ওই এলাকার মৃত ইকবাল হোসেনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে হাজীপাড়ার ‘ইমাম হোসেনের বাড়ি’র ড্রয়িংরুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ হোসেন। গুলির বিকট শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ২৮ নম্বর ওয়ার্ডে পাঠান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তাদের সংসারে দুটি সন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

শাহিদের স্ত্রী শারমিন আকতার ঢাকা পোস্টকে বলেন, ‘হঠাৎ ড্রয়িংরুম থেকে বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি উনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। সংসারে হালকা যেমন ঝগড়া হতো তেমনি হয়েছে। ওর কাছে গুলি আছে জানলে আগেই সরিয়ে ফেলতাম। ও তো আমাদের ফেলে রেখে চলে গেছে। আমাদের দুটি সন্তান রয়েছে এবং আমি নিজেও এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। এই অবস্থায় তিনি আমাদের এভাবে ফেলে চলে যাবেন, তা ভাবতেও পারছি না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম ঢাকা পোস্টকে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

ওসি আরও বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ছাড়া ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ায় ট্রেনটি মাঝপথে

ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, খুলবে সম্ভাবনার দুয়ার

চট্টগ্রাম-দোহাজারী ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ মিটারগেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

হঠাৎ ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে হাজারো মানুষ

কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাত্র তিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

নারীর সমান রাজনৈতিক অংশগ্রহণে নীতিগত পরিবর্তন জরুরি: শামা ওবায়েদ

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করলেন সাবেক ব্যাংক কর্মকর্তা

ভারতের ৬ নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

এবার ‘আক্রমণাত্মক’ সামরিক নীতি গ্রহণ করছে ইরান

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য ঘোষণা ঠাকুরগাঁও-১ আসন

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

ইসরায়েলপন্থিদের কোটি ডলারের প্রচারণা পেরিয়ে জয়ী ফিলিস্তিনপন্থি আয়েশা

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু

টানা পাঁচদিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

আর্জেন্টিনাকে ফিফার কঠোর শাস্তির পর স্পেনের গণমাধ্যমে উসকানিমূলক শিরোনাম

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল

রা‌শিয়ার হ‌য়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার, দে‌শে ফির‌বেন রোববার