ই-পেপার শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৬, ১৬:০৪

পশ্চিম আফ্রিকার নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু। এই দুর্ঘটনার ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটায় উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো প্রদেশে ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তাদের বেশিরভাগই শিশু। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই জানান, গোরোনি এলাকার গোরাউয়ের কাছে এখন পর্যন্ত ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

রুফাই বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, ধান কাটার কাজে যাওয়া কৃষিজমির মালিক ও শ্রমিকদের সঙ্গে শিশুরাও যাচ্ছিল বলে তিনি ধারণা করছেন।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, তারা প্রায় ৫০টি লাশ দেখতে পেয়েছেন। অনেক লাশ মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো অবস্থায় স্থানীয় একটি মসজিদের সামনে রাখা হয়েছিল। পরে সেগুলো দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (নেমা) মুখপাত্র ইজেকিয়েল মানজো বিবিসিকে বলেন, ‘গোরাউ খুবই দুর্গম এলাকা। আমাদের দল সেই দুর্গম জায়গাটিতে পৌঁছেছে।’

নাইজেরিয়ায় অবশ্য নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে। অতিরিক্ত যাত্রী বহন, নৌযানের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি কার্যকরে দুর্বলতার কারণে এসব দুর্ঘটনায় প্রাণহানি হয় বলে অভিযোগ রয়েছে। গত মাসে জিগাওয়া প্রদেশে নৌকা উল্টে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে জিগাওয়া থেকে ইয়োবে প্রদেশে কৃষক ও জেলেদের নিয়ে যাওয়ার সময় একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে নাইজার নদী থেকে ৫৪টি লাশ উদ্ধার করা হয়। ওই সময় ২০০ জনের বেশি যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গিয়েছিল বলে ধারণা করা হয়।

নৌযান দুর্ঘটনা কমাতে নিরাপদ নৌকা ও লাইফ জ্যাকেট সরবরাহ, নৌপথ খনন, ঘাট ও টার্মিনালে জলপথের নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নৌকার চালকদের যথাযথ প্রশিক্ষণ ও লাইসেন্স নিশ্চিত করার মতো বিভিন্ন পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, নাইজেরিয়ার লাখো মানুষের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকার বাসিন্দাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। অনেক গ্রামই জলপথের কাছাকাছি অবস্থিত। অন্যদিকে সড়কের দুরবস্থা ও সেতুর অভাবে স্থলপথে যাতায়াত অনেক সময় কঠিন হয়ে পড়ে। মানুষ ও পণ্য পরিবহণে এসব এলাকায় প্রায়ই কাঠের নৌকা ব্যবহার করা হয়। বাজার ও আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও এসব নৌকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে শুক্রবার এক অস্বাভাবিক পদক্ষেপ নিতে দেখা

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

ভারতের জয়পুরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে কিছু দুস্কৃতিকারী। তারা আজ শুক্রবার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের এক দুর্গম সামরিক রাডারকেন্দ্রের কাছে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে বিমানের

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক: আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

  সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে গত সপ্তাহে হামলা চালায় দখলদার ইসরায়েল। ওই ঘাঁটিতে তুরস্ক তাদের সেনাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

ভারতের কাছে বড় হারের পর শ্রীলঙ্কা দলে দুই নতুন মুখ

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. মো. খায়রুল আর নেই

ঢাকার চারদিকে ৮ লেনের রাস্তা করবে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সোলার প্যানেল ব্যবহারে এসি-ফ্রিজ চালানো যায়?

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

মোহাম্মদপুরে সন্ত্রাসী চুয়া সেলিম, বোমা রতন ও জয় গ্রেপ্তার

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত

রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি শেষ, দরবার হল প্রস্তুত

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে গ্রেপ্তার বাবুল মিয়ার স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

আমবাগান থেকে শ্যুটারগান-বুলেট ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশুসহ নিহত ৪৬ জন

নগদ ও কমিউনিটি ব্যাংকের কৌশলগত অংশীদারত্বের চুক্তি স্বাক্ষর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

রাষ্ট্রের আমানত রক্ষা, ন্যায়-জবাবদিহি ও বাংলাদেশের নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা