
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, একটি ট্রাক, চারটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ১১টি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৭০টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬টি বাস, ২৫টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৪৪টি সিএনজিসহ ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ১০টি ক্যাভার্ড ভ্যান, ২৫টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫০টি বাস, ১৪টি ট্রাক, ৫৩টি কাভার্ড ভ্যান, ৫৫টি সিএনজি ও ২৯৩টি মোটরসাইকেলসহ মোট ৬২১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ২২টি কাভার্ড ভ্যান, ৫১টি সিএনজি ও ২৫৯টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৫৫টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৪৬টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৪৪০টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৬১৩টি গাড়ি ডাম্পিং ও ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

