
থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মুসলিম ছাত্রীদেরও শিক্ষা খরচ দেওয়ার অঙ্গীকার করেছে। ভারতে সরকারি কোটায় স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি হওয়া যোগ্য মুসলিম ছাত্রীদের টিউশন ফি সরকার বহন করবে।
প্রতিবেদন অনুযায়ী, সরকারি, সরকারি সহায়তাপ্রাপ্ত ও নিজস্ব অর্থায়নে পরিচালিত কলেজে সরকারি কোটায় ভর্তি হওয়া যোগ্য মুসলিম ছাত্রীরা এ সুবিধার আওতায় থাকবেন।
এ শিক্ষা সহায়তা কর্মসূচির প্রথম ধাপে ২০ কোটি ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে। আর্থিক সংকটে থাকা মুসলিম ছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সহজ করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সরকারের এ পদক্ষেপের ফলে মুসলিম ছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়বে এবং ভবিষ্যতে কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ পাওয়ার পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সোস্যাল এশিয়ান

